লগইন
আলমডাঙ্গায় পথচারীদের মাঝে ইফতার বিতরণ, উদ্বোধন করলেন এমপি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৬ মার্চ, ২০২৬ | ০২:৪৪ দুপুর ৪৬১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় পথচারীদের মাঝে ইফতার বিতরণ, উদ্বোধন করলেন এমপি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল

আলমডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বাদ আছর আলমডাঙ্গা পৌর জামায়াতের উদ্যোগে এ ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আলমডাঙ্গা রেলস্টেশনে উপস্থিত থেকে পথচারী, শ্রমজীবী মানুষ ও রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।


প্রধান অতিথির বক্তব্যে এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, পবিত্র মাহে রমজান সংযম, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। এ মাসে সমাজের অসহায়, দরিদ্র ও পথচারী মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি বলেন, এমন মানবিক উদ্যোগ সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


তিনি আরও বলেন, সমাজে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে রমজানের শিক্ষা ধারণ করে মানুষের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।


ইফতার বিতরণ অনুষ্ঠানে পৌর জামায়াতের আমীর মাহের আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের যুব বিষয়ক সভাপতি শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা জামায়াতের আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল। পৌর জামায়াতের সেক্রেটারি মুসলিম উদ্দিনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন পৌর নায়েবে আমীর মাওলানা জুলফিকার আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, উপজেলা যুব বিভাগের সভাপতি তরিকুল ইসলামসহ উপজেলা ও পৌর জামায়াতের দায়ীত্বশীলগণ ও কর্মীরা উপস্থিত থেকে বিভিন্ন স্থানে পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

২১ সেকেন্ড আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

৩৯ সেকেন্ড আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১০ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৫৯ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৫৯ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।