লগইন
আলমডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযানে ৪ প্রতিষ্ঠানে ২৬ হাজার টাকা জরিমানা
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৫ মার্চ, ২০২৬ | ০১:৪৭ দুপুর ৪৭৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযানে ৪ প্রতিষ্ঠানে ২৬ হাজার টাকা জরিমানা

পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ ও ভোক্তাদের অধিকার রক্ষায় আলমডাঙ্গায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও গ্যাসের কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ৪টি প্রতিষ্ঠানকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে আলমডাঙ্গা শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলার সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান চুয়াডাঙ্গা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজিব পালকে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে আলমডাঙ্গা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেখা যায়, কিছু অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় নিত্যপ্রয়োজনীয় পণ্যে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। পাশাপাশি শহরের কিছু হোটেল ও মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করে বিক্রি করা হচ্ছে।


অভিযানের শুরুতেই আলমডাঙ্গা স্টেশন মসজিদ মার্কেটে করীম ট্রেডার্সে অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে দোকান বন্ধ করে পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে। গ্যাসের কৃত্রিম সংকট দেখিয়ে বেশি দামে বিক্রির দায়ে করীম ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে স্টেশন মোড়ে মেসার্স আলা উদ্দিন হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টিসহ বিভিন্ন খাবার তৈরি করার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে আল মদিনা মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া হাইরোড এলাকার মেসার্স চন্দনা হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করে বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


অভিযানকালে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান রানাসহ জেলা পুলিশের সদস্যরা।


এ সময় সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, পবিত্র রমজানে কেউ যদি কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করে বা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করে মানুষের স্বাস্থ্যের সঙ্গে প্রতারণা করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভোক্তার অধিকার ক্ষুন্ন করে এমন কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

১ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

২ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১২ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৫ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।