লগইন
আলমডাঙ্গায় গভীর রাতে পুলিশের অভিযানে ১৭০ বোতল হোমিও অ্যালকোহল উদ্ধার, গ্রেফতার ২
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৪ মার্চ, ২০২৬ | ০৭:৩৩ বিকাল ৫০৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় গভীর রাতে পুলিশের অভিযানে ১৭০ বোতল হোমিও অ্যালকোহল উদ্ধার, গ্রেফতার ২

চুয়াডাঙ্গা জেলায় মাদকবিরোধী কঠোর অবস্থানের অংশ হিসেবে আলমডাঙ্গায় গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে ১৭০ বোতল হোমিওপ্যাথিক মেডিসিন অ্যালকোহল উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।


জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সব ইউনিটে একযোগে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ০৪ মার্চ ২০২৬ তারিখ রাত ১১টা ১৫ মিনিটে আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর হোসেন মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের সংগীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন।


অভিযানকালে আলমডাঙ্গা থানাধীন ০৭নং জেহালা ইউনিয়নের বেতবাড়ীয়া গ্রামের বানকের মাঠ এলাকায় পুকুরের পূর্ব পাড় থেকে দুইজনকে আটক করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ১৭০ (একশত সত্তর) বোতল HOMOEOPATHIC MEDICINE ALCOHOL উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন— উপ‌জেলার জেহালা ইউনিয়‌নের বেতবা‌ড়িয়া গ্রা‌মের

মৃত বদর উদ্দিন মন্ডলের ছে‌লে আব্দুল মজিদ (৫৮), এবং কু‌টিপাইকপাড়া গ্রা‌মের

মৃত ইয়াছ উদ্দিন মন্ডলের ছে‌লে ফেলু মন্ডল (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত অ্যালকোহল অবৈধভাবে মাদক হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে সংগ্রহ ও সংরক্ষণ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মামলা নং-০৯, তারিখ ০৫/০৩/২০২৬ খ্রি., ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) সারণির ২৪(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।


আলমডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যক্তি বা চক্র আইনের ঊর্ধ্বে নয়—এমন বার্তাই দিতে চায় আইনশৃঙ্খলা বাহিনী।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

৯ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৫৭ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৫৭ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।