লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৩ জানুয়ারী, ২০২৬ | ০৮:২৬ সকাল ১৪৩ বার পঠিত
ফন্ট সাইজ:

রাঙামাটিতে ট্রাকচাপায় ষাটোর্ধ্ব বৃদ্ধার মৃত্যু

রাঙামাটি শহরের টেলিভিশন কেন্দ্র এলাকায় শুক্রবার সকালে চাউলবোঝাই একটি ট্রাক উল্টে সিএনজি অটোরিকশার ওপর পড়ে গেলে মোমেনা বেগম (৬০) নামে এক বৃদ্ধা ঘটনাস্থলেই নিহত হয়েছেন।


নিহত মোমেনা বেগম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কালীপুর এলাকার মৃত রায়হান উদ্দিনের স্ত্রী। তিনি রাঙামাটি শহরের নিকটবর্তী মানিকছড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।


পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল আনুমানিক ১০টার দিকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের টেলিভিশন কেন্দ্র এলাকার পাহাড়ি ঢালু পথে ওঠার সময় চাউলবোঝাই একটি ট্রাক (চট্ট মেট্রো-ট ১১-০৬৯৩) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ট্রাকটি পেছনে থাকা একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশার ওপর আছড়ে পড়ে।


সিএনজিটিতে চালকসহ মোট পাঁচজন আরোহী ছিলেন। দুর্ঘটনার মুহূর্তে চালকসহ চারজন বেরিয়ে আসতে সক্ষম হলেও এক বৃদ্ধা যাত্রী ভেতরে আটকা পড়েন। ট্রাকের নিচে চাপা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।


খবর পেয়ে রাঙামাটি কোতয়ালী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সকাল ১০টা ৫০ মিনিটে নিহতের মরদেহ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান।


রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শওকত আকবর খান জানান, দুর্ঘটনায় নিহত এক নারীর মরদেহ হাসপাতালে আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১২ ঘন্টা আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১৬ ঘন্টা আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১৭ ঘন্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

১ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

১ দিন আগে
ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

জাতীয় নির্বাচন | ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

১ দিন আগে
জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

জাতীয় নির্বাচন | জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

১ দিন আগে
বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

১ দিন আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।