লগইন
পূর্বাচলে অবৈধ আবাসন প্রকল্প বন্ধে বিএলডিএর কঠোর পদক্ষেপের দাবি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৭ নভেম্বর, ২০২৬ | ১২:০০ দুপুর ৭৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

বাংলাদেশ
পূর্বাচলে অবৈধ আবাসন প্রকল্প বন্ধে বিএলডিএর কঠোর পদক্ষেপের দাবি

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন পূর্বাচল নতুন শহর এবং তৎসংলগ্ন এলাকায় অনুমোদনহীন আবাসন প্রকল্পের মাধ্যমে প্লট বিক্রির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ল্যান্ড ডেভেলপারস অ্যাসোসিয়েশন (বিএলডিএ)। সংগঠনটির অভিযোগ, রাজউকের বৈধ অনুমতি ছাড়াই কিছু অসাধু প্রতিষ্ঠান বিভিন্ন বিজ্ঞাপন ও সাইনবোর্ড ঝুলিয়ে প্লট বিক্রির কার্যক্রম অব্যাহত রেখেছে।

বিএলডিএ জানায়, আইন ও বিধিবিধান লঙ্ঘন করে পরিচালিত এসব অবৈধ কার্যক্রম সাধারণ বিনিয়োগকারীদের প্রতারিত হওয়ার ঝুঁকি বাড়াচ্ছে। অনুমোদনহীন এসব প্রকল্পে বিনিয়োগ করে অনেকেই কষ্টার্জিত অর্থ হারানোর চরম আশঙ্কায় রয়েছেন। একই সঙ্গে এসব অবৈধ উদ্যোগ পূর্বাচলের মাস্টারপ্ল্যান অনুযায়ী পরিকল্পিত নগরায়ণ, জলাশয় সংরক্ষণ এবং পরিবেশের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, রাজউকের নিয়মকানুন ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করে নিবন্ধিত ডেভেলপারদের নানা বিধিনিষেধ মেনে আবাসন ব্যবসা পরিচালনা করতে হয়। পক্ষান্তরে, অবৈধ প্রতিষ্ঠানগুলো কোনো জবাবদিহি ছাড়াই প্রকাশ্যে প্লট বিক্রি, বুকিং ও প্রচার চালিয়ে যাচ্ছে। এতে বৈধ ব্যবসায়ীরা চরম অসম প্রতিযোগিতার মুখে পড়ছেন এবং নিয়ন্ত্রক সংস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছে।

এমন পরিস্থিতিতে জনস্বার্থে পূর্বাচল ও আশপাশের এলাকায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্টের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বিএলডিএ। সংগঠনটির দেওয়া প্রস্তাবিত দাবির মধ্যে রয়েছে—পূর্বাচল এলাকার সব ল্যান্ড প্রজেক্টের রাজউক অনুমোদন ও বৈধতা সরেজমিন তদন্ত করা, অনুমোদনহীন প্রজেক্টের বিজ্ঞাপন ও বাণিজ্যিক কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া, প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ, অবৈধ সাইনবোর্ড ও প্রচারসামগ্রী উচ্ছেদ করা এবং ভবিষ্যতে নতুন কোনো অবৈধ প্রকল্প পরিচালনা রোধে নিয়মিত মনিটরিং ব্যবস্থা জোরদার করা।

বাংলাদেশ ল্যান্ড ডেভেলপারস অ্যাসোসিয়েশনের (বিএলডিএ) পক্ষে এ দাবি জানান সংগঠনের সচিব একেএম নওশেরুল আলম। তিনি উল্লেখ করেন, অবৈধ আবাসন প্রকল্পের বিরুদ্ধে দীর্ঘসূত্রতা না করে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি, অন্যথায় পরিকল্পিত নগরায়ণ ও পরিবেশগত ভারসাম্য রক্ষা কঠিন হয়ে পড়বে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় পৃথক অভিযানে ৫ মাদকসেবী গ্রেফতার: ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পৃথক অভিযানে ৫ মাদকসেবী গ্রেফতার: ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার

সংসদে পরিকল্পনা প্রতিমন্ত্রী

১ ঘন্টা আগে
সংসদে পরিকল্পনা প্রতিমন্ত্রী

আলমডাঙ্গার নতুন ইউএনও অর্ণব দত্ত : জামালপুরে এডিসি হিসেবে বদলি শাহীনূর আক্তার

২ ঘন্টা আগে
আলমডাঙ্গার নতুন ইউএনও অর্ণব দত্ত : জামালপুরে এডিসি হিসেবে বদলি শাহীনূর আক্তার

কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার, আটক ১

২ ঘন্টা আগে
কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার, আটক ১

বরাদ্দ পর্যাপ্ত, ত্রুটি ব্যবস্থাপনায় দেখছেন জাভেদ মাসুদ মিল্টন

২ ঘন্টা আগে
বরাদ্দ পর্যাপ্ত, ত্রুটি ব্যবস্থাপনায় দেখছেন জাভেদ মাসুদ মিল্টন

মাদারীপুরের কালকিনিতে চাঞ্চল্য

৩ ঘন্টা আগে
মাদারীপুরের কালকিনিতে চাঞ্চল্য

আনভীরে ভারত-পাকিস্তান দৃষ্টিহীন ক্রিকেট দ্বৈরথ, মাঠে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

৩ ঘন্টা আগে
আনভীরে ভারত-পাকিস্তান দৃষ্টিহীন ক্রিকেট দ্বৈরথ, মাঠে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

রিজভী

৫ ঘন্টা আগে
রিজভী

জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ সফল, বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ

৫ ঘন্টা আগে
জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ সফল, বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ

হোসেন-সালমানের রেকর্ড জুটি

৭ ঘন্টা আগে
হোসেন-সালমানের রেকর্ড জুটি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।