লগইন
মেহেরপুরের আশরাফপুর বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৪ লাখ ১৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তের আশ্বাস
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৭ নভেম্বর, ২০২৬ | ১১:০১ দুপুর ৬৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
মেহেরপুরের আশরাফপুর বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৪ লাখ ১৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তের আশ্বাস

মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: তাজুদ্দীনের বিরুদ্ধে প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব থেকে ৪ লাখ ১৬ হাজার টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। ২০১৬ সাল থেকে শুরু করে ২০২১ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে এই অর্থ উত্তোলন করে তিনি ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন বলে অভিযোগপত্রে দাবি করা হয়েছে।

অভিযোগকারীরা জানান, ২০১৬, ২০১৭, ২০১৮, ২০১৯ এবং ২০২১ সালে প্রধান শিক্ষক মো: তাজুদ্দীন বামনপাড়া অগ্রণী ব্যাংকের (হিসাব নং- ০২০০০৬৮৪৩৪৮৭৪) বিদ্যালয় হিসাব থেকে মোট ৪ লাখ ১৬ হাজার টাকা তুলেছেন। অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালে ১ লাখ ৬৪ হাজার ৬০০ টাকা, ২০১৭ সালে ১ লাখ ১১ হাজার ৫০০ টাকা, ২০১৮ সালে ২৯ হাজার ৫০০ টাকা, ২০১৯ সালে ৭১ হাজার টাকা এবং ২০২১ সালে ৪০ হাজার টাকা উত্তোলন করা হলেও, সেই অর্থ বিদ্যালয়ের নির্ধারিত ক্যাশিয়ারের কাছে জমা দেওয়া হয়নি।

বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ম্যানেজিং কমিটির কাছে একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার না পেয়ে শিক্ষকরা অবশেষে জেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন। এই অভিযোগের অনুলিপি জেলা প্রশাসক, জেলা দুর্নীতি দমন কমিশন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

জানা যায়, এর আগেও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে অনিয়মের চেষ্টা করার অভিযোগ উঠেছিল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। সে সময় ‘মেহেরপুর প্রতিদিন’ পত্রিকায় দুই দফায় সংবাদ প্রকাশিত হওয়ার পর ওই নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হয়।

সর্বশেষ, গত ১৬ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে অগ্রণী ব্যাংক থেকে উত্তোলন করা অর্থ আদায়ের জন্য বর্তমান অ্যাডহক কমিটির সভাপতির কাছে আবেদন করা হয়। তবে অভিযোগকারীরা বলছেন, সভাপতি বিষয়টি আমলে নেননি। পরবর্তীতে গত ১৩ অক্টোবর, ২০২৬ তারিখে প্রায় আট থেকে দশজন গ্রামবাসী বিদ্যালয়ে উপস্থিত হয়ে প্রধান শিক্ষককে এক সপ্তাহের মধ্যে আত্মসাৎকৃত অর্থ বিদ্যালয়ে জমা দেওয়ার জন্য চাপ দেন। অভিযোগ রয়েছে, প্রধান শিক্ষক সভাপতিকে প্রভাবিত করে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন এবং বিদ্যালয়ের ক্যাশবুক ও ব্যাংক লেনদেন রেজিস্টার খাতা গায়েব করেছেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক রুহুল আমিন বলেন, “আমরা শিক্ষকরা ২০২২ সালেও তৎকালীন সভাপতির কাছে লিখিত আবেদন করেছিলাম। কিন্তু তাতে কোনো ফল হয়নি। বর্তমান সভাপতির কাছেও আবেদন করেও লাভ হয়নি। বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ কোনোভাবেই মেনে নেওয়া যায় না, তাই এবার শিক্ষা অফিসারের কাছে আবেদন করেছি। আমরা এর একটি সঠিক সমাধান চাই।”

সহকারী শিক্ষক (ক্রীড়া) বাবুল আক্তার বলেন, “আত্মসাতের বিষয়টি সম্পূর্ণ সঠিক। দীর্ঘদিন ধরে এর কোনো সমাধান হচ্ছে না, আমি দ্রুত একটি সুষ্ঠু সমাধান কামনা করি।”

২০২৪ সালে অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদ বিস্ময় প্রকাশ করে বলেন, “আমি অবাক হচ্ছি যে এত পুরোনো একটি বিষয় এখনো অমীমাংসিত রয়ে গেছে।”

সহকারী শিক্ষক (ধর্মীয়) মো: শাহাবুদ্দিন জানান, “টাকা উত্তোলন ও আত্মসাতের বিষয়টি নিয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনার পর প্রধান শিক্ষককে তিন মাস সময় দেওয়া হয়েছিল বিষয়টি মীমাংসা করার জন্য, কিন্তু আজ পর্যন্ত তিনি তা করেননি।”

অভিযোগ পাওয়ার পর গত বৃহস্পতিবার আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় প্রধান শিক্ষকের কাছে টাকা উত্তোলনের কারণ এবং খরচের ভাউচার জানতে চাওয়া হলে তিনি কোনো প্রকার প্রমাণপত্র দেখাতে পারেননি।

তবে প্রধান শিক্ষক মো: তাজুদ্দীন তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমার বিরুদ্ধে একজন সাবেক শিক্ষকসহ কিছু লোক ষড়যন্ত্র করে আমার চাকরির শেষ সময়ে মানসিকভাবে হয়রানি করার চেষ্টা করছে। বিদ্যালয়ের টাকা দিয়ে প্রধান ফটক এবং বিল্ডিংয়ের বারান্দার রেলিং তৈরি করা হয়েছে, কিন্তু খরচের কোনো ভাউচার আমার কাছে রাখা হয়নি।”

বিদ্যালয় ম্যানেজিং কমিটির (অ্যাডহক) সভাপতি তামিম আহমেদ এ বিষয়ে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করে পরে কথা বলার কথা জানান।

মেহেরপুর জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো: আব্দুর রহিম বলেন, “এ বিষয়ে একটি লিখিত অভিযোগ আমরা হাতে পেয়েছি। বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় পৃথক অভিযানে ৫ মাদকসেবী গ্রেফতার: ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পৃথক অভিযানে ৫ মাদকসেবী গ্রেফতার: ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার

সংসদে পরিকল্পনা প্রতিমন্ত্রী

১ ঘন্টা আগে
সংসদে পরিকল্পনা প্রতিমন্ত্রী

আলমডাঙ্গার নতুন ইউএনও অর্ণব দত্ত : জামালপুরে এডিসি হিসেবে বদলি শাহীনূর আক্তার

২ ঘন্টা আগে
আলমডাঙ্গার নতুন ইউএনও অর্ণব দত্ত : জামালপুরে এডিসি হিসেবে বদলি শাহীনূর আক্তার

কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার, আটক ১

২ ঘন্টা আগে
কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার, আটক ১

বরাদ্দ পর্যাপ্ত, ত্রুটি ব্যবস্থাপনায় দেখছেন জাভেদ মাসুদ মিল্টন

২ ঘন্টা আগে
বরাদ্দ পর্যাপ্ত, ত্রুটি ব্যবস্থাপনায় দেখছেন জাভেদ মাসুদ মিল্টন

মাদারীপুরের কালকিনিতে চাঞ্চল্য

৩ ঘন্টা আগে
মাদারীপুরের কালকিনিতে চাঞ্চল্য

আনভীরে ভারত-পাকিস্তান দৃষ্টিহীন ক্রিকেট দ্বৈরথ, মাঠে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

৩ ঘন্টা আগে
আনভীরে ভারত-পাকিস্তান দৃষ্টিহীন ক্রিকেট দ্বৈরথ, মাঠে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

রিজভী

৫ ঘন্টা আগে
রিজভী

জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ সফল, বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ

৫ ঘন্টা আগে
জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ সফল, বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ

হোসেন-সালমানের রেকর্ড জুটি

৭ ঘন্টা আগে
হোসেন-সালমানের রেকর্ড জুটি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।