আলমডাঙ্গায় রুইতনপুর গ্রামর মাদক ব্যবসায়ী কাজল মিয়া গ্রেফতার
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় রুইতনপুর গ্রামের মাদক ব্যবসায়ী কাজল মিয়া গ্রেফতার
আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসার অভিযোগে কাজল মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে হাপানিয়া ক্যাম্প পুলিশ। গত ১৬ নভেম্বর রাতে উপজেলার চিৎলা ইউনিয়নের রুইতনপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কাজল মিয়া ওই গ্রামের পীর মোহাম্মদের ছেলে। তিনি আলমডাঙ্গা থানার একটি মাদক মামলার আসামি।
জানা গেছে, কাজল মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, তিনি এলাকায় প্রকাশ্যে মাদক কেনাবেচা করতেন। তার মাদক কারবার নিয়ে দীর্ঘদিন ধরেই এলাকায় নানা আলোচনা ও অভিযোগ ছিল।
এদিকে, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ নভেম্বর রাতে হাপানিয়া ক্যাম্প পুলিশের একটি দল রুইতনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে আলমডাঙ্গা থানায় নিয়ে আসা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কাজল মিয়া আলমডাঙ্গা থানার একটি মাদক মামলার আসামি। গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় পৃথক অভিযানে ৫ মাদকসেবী গ্রেফতার: ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার
১ ঘন্টা আগে
আলমডাঙ্গার নতুন ইউএনও অর্ণব দত্ত : জামালপুরে এডিসি হিসেবে বদলি শাহীনূর আক্তার
২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় সরকারি ঘর দখল ও অবৈধ ক্রয়ে ১৫ দিনের কারাদণ্ড
২২ ঘন্টা আগে