লগইন
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, সেবা ও দরপত্রের নথি পর্যবেক্ষণ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৭ নভেম্বর, ২০২৬ | ১২:০২ দুপুর ৭৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, সেবা ও দরপত্রের নথি পর্যবেক্ষণ

মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা গ্রহণে গ্রাহক হয়রানি, ই-জিপি টেন্ডারে অনিয়ম এবং নিম্নমানের ও অসম্পূর্ণ চিকিৎসাসামগ্রী সরবরাহ করে পুরো বিল তুলে নেওয়ার অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল সোমবার দুপুরে কুষ্টিয়া জেলা কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম এই এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বুলবুল আহমেদ।

দুদক সূত্রে জানা গেছে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে ই-জিপি টেন্ডার প্রক্রিয়ার সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ নথিপত্র ও রেকর্ড পর্যালোচনা ও সংগ্রহ করেন দুদকের সদস্যরা। এর পাশাপাশি টিমের সদস্যরা বিভিন্ন ওয়ার্ড ঘুরে ভর্তি থাকা রোগী ও সেবাগ্রহীতাদের সাথে সরাসরি কথা বলেন। সেবা নিতে গিয়ে কোনো দালালের দৌরাত্ম্য বা প্রশাসনিক হয়রানির শিকার হতে হচ্ছে কি না এবং নিয়ম অনুযায়ী ওষুধ ও খাবার পাওয়া যাচ্ছে কি না, সে বিষয়ে রোগীদের মতামত নেওয়া হয়।

এ ছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সটির রান্নাঘর পরিদর্শনের মাধ্যমে রোগীদের প্রদত্ত খাবারের মান ও পুষ্টি যাচাই করা হয়। পাশাপাশি হাসপাতালের সার্বিক পরিবেশ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করা হয়।

দুদকের সহকারী পরিচালক মো. বুলবুল আহমেদ জানান, অভিযানে সংগৃহীত তথ্য ও রেকর্ডপত্র গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। চূড়ান্ত পর্যালোচনা শেষে এনফোর্সমেন্ট টিম থেকে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় পৃথক অভিযানে ৫ মাদকসেবী গ্রেফতার: ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পৃথক অভিযানে ৫ মাদকসেবী গ্রেফতার: ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার

সংসদে পরিকল্পনা প্রতিমন্ত্রী

১ ঘন্টা আগে
সংসদে পরিকল্পনা প্রতিমন্ত্রী

আলমডাঙ্গার নতুন ইউএনও অর্ণব দত্ত : জামালপুরে এডিসি হিসেবে বদলি শাহীনূর আক্তার

২ ঘন্টা আগে
আলমডাঙ্গার নতুন ইউএনও অর্ণব দত্ত : জামালপুরে এডিসি হিসেবে বদলি শাহীনূর আক্তার

কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার, আটক ১

২ ঘন্টা আগে
কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার, আটক ১

বরাদ্দ পর্যাপ্ত, ত্রুটি ব্যবস্থাপনায় দেখছেন জাভেদ মাসুদ মিল্টন

২ ঘন্টা আগে
বরাদ্দ পর্যাপ্ত, ত্রুটি ব্যবস্থাপনায় দেখছেন জাভেদ মাসুদ মিল্টন

মাদারীপুরের কালকিনিতে চাঞ্চল্য

৩ ঘন্টা আগে
মাদারীপুরের কালকিনিতে চাঞ্চল্য

আনভীরে ভারত-পাকিস্তান দৃষ্টিহীন ক্রিকেট দ্বৈরথ, মাঠে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

৩ ঘন্টা আগে
আনভীরে ভারত-পাকিস্তান দৃষ্টিহীন ক্রিকেট দ্বৈরথ, মাঠে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

রিজভী

৫ ঘন্টা আগে
রিজভী

জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ সফল, বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ

৫ ঘন্টা আগে
জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ সফল, বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ

হোসেন-সালমানের রেকর্ড জুটি

৭ ঘন্টা আগে
হোসেন-সালমানের রেকর্ড জুটি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।