লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

পরিকল্পিত শহর গড়তে আলমডাঙ্গা পৌরসভা ও নাগরিক কমিটির যৌথ উদ্যোগ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ জানুয়ারী, ২০২৬ | ১২:০৭ দুপুর ১৫৩ বার পঠিত
ফন্ট সাইজ:

পরিকল্পিত শহর গড়তে আলমডাঙ্গা পৌরসভা ও নাগরিক কমিটির যৌথ উদ্যোগ

আলমডাঙ্গা পৌরসভা ও নাগরিক কমিটির যৌথ পরিকল্পনায় গৃহীত শহরের সৌন্দর্যবর্ধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আজ সোমবার সকালে আলমডাঙ্গা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার নাগরিক কমিটির প্রতিনিধিদলকে সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেন।


পরিদর্শনকালে নাগরিক কমিটির প্রতিনিধিরা সৌন্দর্যবর্ধন কর্মসূচির অগ্রগতির প্রশংসা করেন। এ সময় শহরের শিশু পার্ক পুনরায় চালু করা, যানজট নিরসন এবং ফুটপাত দখলমুক্ত করতে পরিকল্পিত পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়। এসব সমস্যা সমাধানে একটি সমন্বিত টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটি (টিএলসিসি) সভা আহ্বানের পরিকল্পনা জানানো হলে নাগরিক কমিটি তাতে পূর্ণ সমর্থন ব্যক্ত করে।


পৌর প্রশাসক পান্না আক্তার বলেন, ‘নাগরিক কমিটি, ব্যবসায়ী সংগঠন ও সকল সামাজিক সংগঠনের সহযোগিতা নিয়ে আমরা একটি পরিকল্পিত ও বাসযোগ্য শহর গড়তে কাজ করছি। এই লক্ষ্য বাস্তবায়নে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।’


পরিদর্শনকালে আলমডাঙ্গা নাগরিক কমিটির প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন খোন্দকার সহিদুর রহমান, আরশাদ হোসেন সাদ, এমদাদ হোসেন, ফজলুল হক শামীম, জুয়েল রহমান এবং কমিটির সদস্যসচিব খোন্দকার হাবিবুল করিম চনচল। নাগরিক কমিটির পক্ষ থেকে শহরের উন্নয়নে সাধারণ নাগরিকদের মতামত দেওয়ার পাশাপাশি প্রশাসনের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

১ ঘন্টা আগে
আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

আজ কিস ডে | আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

১ ঘন্টা আগে
প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

জাতীয় নির্বাচন | প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

২ ঘন্টা আগে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

জাতীয় নির্বাচন | জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

২ ঘন্টা আগে
দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

জাতীয় নির্বাচন | দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

২ ঘন্টা আগে
ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

৪ ঘন্টা আগে
৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৪ ঘন্টা আগে
ভোটকেন্দ্রে এজেন্টের প্রবেশ নিয়ে উত্তেজনা, প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রে এজেন্টের প্রবেশ নিয়ে উত্তেজনা, প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর

৪ ঘন্টা আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।