লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

বক্তব্য দেওয়ার সময় মঞ্চেই কুষ্টিয়া জেলা জামায়াত আমিরের মৃত্যু
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ জানুয়ারী, ২০২৬ | ১২:১৯ দুপুর ১৭২ বার পঠিত
ফন্ট সাইজ:

জাতীয় নির্বাচন বক্তব্য দেওয়ার সময় মঞ্চেই কুষ্টিয়া জেলা জামায়াত আমিরের মৃত্যু

কুষ্টিয়ায় এক প্রতিবাদ সভায় বক্তব্য দেওয়ার সময় জামায়াতে ইসলামীর জেলা আমির মাওলানা আবুল হাশেম (৬০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার বিকেল চারটার দিকে শহরের একতারা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। মাওলানা আবুল হাশেম পোড়াদহ ডিগ্রি কলেজের শিক্ষক ছিলেন।


দলীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে আজ বিকেল সাড়ে তিনটার দিকে বিক্ষোভ মিছিল বের করে কুষ্টিয়া সদর উপজেলা জামায়াত। মিছিলটি শহরের এনএস রোড প্রদক্ষিণ করে একতারা মোড় এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।


সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছিলেন জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম। বক্তব্যের একপর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন এবং মঞ্চে লুটিয়ে পড়েন। উপস্থিত নেতা-কর্মীরা তাঁকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ ডা. মান্নান হার্ট অ্যান্ড জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক বলেন, ‘বক্তব্য চলাকালীন তিনি হার্ট অ্যাটাক করেছেন বলে আমরা ধারণা করছি।’ এই আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এবং সমাবেশটি স্থগিত ঘোষণা করা হয়েছে।


ডা. মান্নান হার্ট অ্যান্ড জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুল মোমেন বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।’

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

২ ঘন্টা আগে
আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

আজ কিস ডে | আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

২ ঘন্টা আগে
প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

জাতীয় নির্বাচন | প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

৩ ঘন্টা আগে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

জাতীয় নির্বাচন | জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

৩ ঘন্টা আগে
দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

জাতীয় নির্বাচন | দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

৪ ঘন্টা আগে
ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

৬ ঘন্টা আগে
৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৬ ঘন্টা আগে
ভোটকেন্দ্রে এজেন্টের প্রবেশ নিয়ে উত্তেজনা, প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রে এজেন্টের প্রবেশ নিয়ে উত্তেজনা, প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর

৬ ঘন্টা আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।