লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সহ-বার্তা সম্পাদক আপডেট: ২২ জানুয়ারী, ২০২৬ | ০২:২৫ দুপুর ১৪৩ বার পঠিত
ফন্ট সাইজ:

জাতীয় নির্বাচন পিতা-মাতার কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করলেন ধানের শীষ প্রার্থী শরিফুজ্জামান শরীফ

চুয়াডাঙ্গা-১ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরিফুজ্জামান শরীফ পিতা-মাতার কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।


বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে আলমডাঙ্গা উপজেলার পাঁচকমলাপুর হাজী শামসুজ্জোহা জামি’আ আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে অবস্থিত পিতা-মাতার কবর জিয়ারত করেন তিনি।


এসময় তিনি তাদের রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশ, জাতি ও নির্বাচনী এলাকার মানুষের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চুয়াডাঙ্গা ১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরিফুজ্জামান শরীফের বড় ভাই সিআইপি সাহিদুজ্জামান টরিক। চুয়াডাঙ্গা ১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরিফুজ্জামান শরীফের বড় ভাই মেজো ভাই আরিফ উপস্থিত ছিলেন।


কবর জিয়ারত শেষে শরিফুজ্জামান শরীফ বলেন, পিতা-মাতার দোয়া ও আল্লাহর উপর ভরসা রেখেই তিনি নির্বাচনী মাঠে নেমেছেন। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন ও উন্নয়ন নিশ্চিত করাই তার রাজনীতির মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।


কবর জিয়ারতকালে তার সঙ্গে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।


পরে তিনি স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। বেলা ১২টার দিকে তিনি আলমডাঙ্গা এটিম মাঠে নির্বাচনী পথসভা করে শহরের সাধারন ভোটার ও ব্যবসায়ীদের নিকট ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এসময় হাজারও নেতাকর্মি তারসাথে আলমডাঙ্গা শহরের উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

৩ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

২১ ঘন্টা আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

১ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

১ দিন আগে
আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

দূর্ঘটনা | আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

১ দিন আগে
আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

২ দিন আগে
শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

জাতীয় নির্বাচন | শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

২ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।