লগইন
নতুন কুঁড়ি স্পোর্টসে আলমডাঙ্গার জয়জয়কার।।আহা কী আনন্দ আকাশে-বাতাসে
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১০ মে, ২০২৬ | ০৬:৩৪ বিকাল ৬০৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

নতুন কুঁড়ি স্পোর্টসে আলমডাঙ্গার জয়জয়কার।।আহা কী আনন্দ আকাশে-বাতাসে

রহমান মুকুল: চুয়াডাঙ্গার ক্রীড়াঙ্গনে যেন এক নতুন ইতিহাস লিখলো আলমডাঙ্গা। মাঠজুড়ে বাঁশির সুর থেমে গেছে, কিন্তু বিজয়ের উল্লাস এখনো থামেনি আলমডাঙ্গায়। নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ বালক বিভাগে ফুটবল ও ক্রিকেটে এবং বালিকা বিভাগে ফুটবলে চ্যাম্পিয়ন হয়ে আলমডাঙ্গার কিশোর-কিশোরীরা যেন প্রমাণ করলো—গ্রামের মাটিতেও জন্ম নেয় স্বপ্ন, আর সেই স্বপ্নই একদিন জয়ের পতাকা উড়ায়।

রোববার চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা পর্যায়ের ফাইনালে আলমডাঙ্গার ক্রীড়াবিদদের দুর্দান্ত নৈপুণ্যে উচ্ছ্বসিত হয়ে ওঠে দর্শক গ্যালারি। বালক ফুটবলে চুয়াডাঙ্গা সদরকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আলমডাঙ্গা উপজেলা দল। ক্রিকেটেও তারা চুয়াডাঙ্গা সদরকে পরাজিত করে শিরোপা ঘরে তোলে। অন্যদিকে, বালিকা ফুটবলে দামুড়হুদাকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট পরে আলমডাঙ্গার মেয়েরা।

শুধু দলীয় খেলাই নয়, ব্যক্তিগত ইভেন্টেও ছিল আলমডাঙ্গার দাপট। ব্যাডমিন্টন এককে শেখপাড়া গ্রামের ওয়াহিবা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উশু খেলায় রাকিবুল ইসলাম রানা, তায়কোয়ান্দোতে সাইফুল ইসলাম রিয়ক এবং ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে রাকিবুল ইসলাম রানার অসাধারণ সাফল্য আলমডাঙ্গাকে এনে দেয় বাড়তি গর্ব।

দিনভর খেলা শেষে বিকেল ৫টায় চুয়াডাঙ্গা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে ট্রফি, মেডেল ও সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার। বিশেষ অতিথি ছিলেন নয়ন কুমার রাজবংশী এবং মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার সেলিম রেজা, আলমডাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার দে এবং আলমডাঙ্গা সরকারি কলেজের শারীরিক শিক্ষার শিক্ষক সাঈদ এম হিরন।

এ অভূতপূর্ব বিজয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার বলেন,“আলমডাঙ্গার ছেলে-মেয়েরা আজ যে কৃতিত্ব দেখিয়েছে, তা শুধু একটি উপজেলার নয়, পুরো জেলার গর্ব। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও তারা অসাধারণ মেধা ও পরিশ্রমের পরিচয় দিয়েছে। আমরা তাদের জন্য আরও ভালো প্রশিক্ষণ ও সহযোগিতার ব্যবস্থা করবো, যাতে ভবিষ্যতে জাতীয় পর্যায়েও তারা আলমডাঙ্গার মুখ উজ্জ্বল করতে পারে।”

টিম লিডার ইকবাল হোসেন মিয়া বলেন,“শিশুদের এই সাফল্যের পেছনে কোচ, অভিভাবক ও স্থানীয় মানুষের ভালোবাসা সবচেয়ে বড় শক্তি। আমরা চাই, এই কিশোররাই একদিন দেশের বড় ক্রীড়ামঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করুক।”

আলমডাঙ্গা উপজেলা ফুটবল দলের কোচ ছিলেন শরিফুল ইসলাম। সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেন ইউনুস আলি, সোহাগ আলী, সাজ্জাদ হোসেন এবং উদীয়মান কোচ সাব্বির আহম্মেদ।

“নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” মূলত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একটি দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি। তৃণমূল পর্যায় থেকে ১২-১৪ বছর বয়সী সম্ভাবনাময় ক্রীড়াবিদদের খুঁজে বের করে প্রশিক্ষণ, বিকেএসপিতে ভর্তির সুযোগ এবং ভবিষ্যৎ ক্রীড়াজীবনের পথ তৈরি করাই এ আয়োজনের প্রধান লক্ষ্য। “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই স্লোগানকে সামনে রেখেই এগিয়ে চলছে কর্মসূচিটি।

এদিকে আলমডাঙ্গার এই অভাবনীয় সাফল্যে গোটা উপজেলাজুড়ে এখন উৎসবের আবহ। চায়ের দোকান থেকে স্কুল মাঠ—সবখানেই আলোচনায় কিশোর ক্রীড়াবিদদের নাম। যেন সত্যিই আলমডাঙ্গার আকাশে-বাতাসে এখন শুধু আনন্দের ঢেউ, বিজয়ের গান আর স্বপ্ন ছোঁয়ার দীপ্ত উল্লাস।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

২৭ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

২৭ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

৬ ঘন্টা আগে
জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।