আলমডাঙ্গা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন পাওয়া রেজওয়ানা নাহিদের বদলি স্থগিত
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন পাওয়া রেজওয়ানা নাহিদের বদলি স্থগিত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন পাওয়া রেজওয়ানা নাহিদের বদলি স্থগিত করা হয়েছে। বিষয়টি তিনি নিজে এবং আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশ্চিত করেছেন।
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে আলমডাঙ্গা উপজেলার নতুন ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছিল। তিনি বর্তমানে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, রেজওয়ানা নাহিদ এর আগে আলমডাঙ্গায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনকালে সততা, দক্ষতা ও জনবান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় মানুষের আস্থা অর্জন করেছিলেন। ফলে তাকে পুনরায় আলমডাঙ্গায় ইউএনও হিসেবে পদায়নের খবরে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছিল।
তবে হঠাৎ করে তার বদলি স্থগিত হওয়ায় স্থানীয়দের মাঝে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। যদিও বদলি স্থগিতের কারণ সম্পর্কে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৭
১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার শিক্ষক এনামুল হক সাময়িক বরখাস্ত
১৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় আড়ম্বরপূর্ণ আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন
১৮ ঘন্টা আগে