আলমডাঙ্গা পৌর নির্বাচনে জামায়াত প্রার্থীর আনুষ্ঠানিক লিফলেট বিতরণ।। দলীয় ঐক্য ও বিজয়ের আত্মবিশ্বাসে মাঠে টিপু
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গা পৌর নির্বাচনে জামায়াত প্রার্থীর আনুষ্ঠানিক লিফলেট বিতরণ।। দলীয় ঐক্য ও বিজয়ের আত্মবিশ্বাসে মাঠে টিপু
আসন্ন আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত মেয়র পদপ্রার্থী নূর মোহাম্মদ হুসাইন টিপু-র নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। রোববার রাত ৯টার দিকে আলমডাঙ্গা শহরের হ্যামলেট ক্যাফে-তে টিপু সমর্থক গোষ্ঠীর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা যুব বিভাগের সভাপতি ও মেয়র প্রার্থী নূর মোহাম্মদ হুসাইন টিপু। এসময় তিনি বলেন,
“মহান আল্লাহ তায়ালার মেহেরবাণীতে আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই—জনগণের খেদমত করার সুযোগ পেলে জনসাধারণের ন্যায্য ও ন্যায়সঙ্গত দাবিগুলো আবেদন ছাড়াই গুরুত্বের সঙ্গে বাস্তবায়ন করা হবে। যে কোনো মূল্যে দেশে চাঁদাবাজি, দখলবাজি ও জুলুম বন্ধ করবো ইনশাআল্লাহ।"
সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে নতুন আত্মবিশ্বাস তৈরি হয়েছে। সেই বিজয়ের মনোবল, সাংগঠনিক শক্তি ও দলীয় শৃঙ্খলা এখনও মাঠপর্যায়ে দৃশ্যমান। তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণে পৌর নির্বাচনেও দলটি শক্ত অবস্থানে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া, আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে জামায়াতের একক মেয়র প্রার্থী হিসেবে মাঠে থাকায় নূর মোহাম্মদ হুসাইন টিপু বাড়তি রাজনৈতিক সুবিধা পেতে পারেন বলেও স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে। দলীয় ভোটব্যাংক, সুসংগঠিত প্রচারণা এবং দীর্ঘদিনের সাংগঠনিক কার্যক্রম তার নির্বাচনী সমীকরণকে আরও শক্তিশালী করেছে বলে মনে করছেন অনেকে।
পৌর জামায়াতের আমীর মাহের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নূর মোহাম্মদ হুসাইন টিপু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল, উপজেলা ইমাম-খতিব পরিষদের সভাপতি ডা. শাফায়েতুল ইসলাম হিরো, সাবেক শিক্ষক খলিলুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা এবং পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিন।
আরও উপস্থিত ছিলেন উপজেলা ইউনিট সদস্য আবদুল কুদ্দুস, কালিদাসপুর ইউনিয়ন জামায়াতের আশাদুল হক, ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল লতিফ, আমান উদ্দিন, জামায়াত নেতা শরিফুল ইসলাম পিন্টু এবং সিরাজুল ইসলাম-সহ উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা হোসাইন আহম্মেদ মাহফুজ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের পূর্বানুমতির প্রস্তাব
৩ ঘন্টা আগে
দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৭
১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার শিক্ষক এনামুল হক সাময়িক বরখাস্ত
১৮ ঘন্টা আগে