লগইন
নড়াইলের কালিয়া ও দেশের বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ, আতঙ্কে গ্রামবাসী
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২২ নভেম্বর, ২০২৬ | ০৩:০০ রাত ৭১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

খুলনা বিভাগ
নড়াইলের কালিয়া ও দেশের বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ, আতঙ্কে গ্রামবাসী

নড়াইলের কালিয়া উপজেলায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ও কৃষক দলের দুই নেতার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতার সৃষ্টি হয়েছে। নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তিসহ বিভিন্ন নেতাকর্মীর বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত শুক্রবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে এই তাণ্ডব চালানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আনুমানিক ২০ থেকে ৩০টি বসতঘরে আগুন জ্বলতে দেখে।

এর আগে গত বুধবার কালিফায় বিএনপির একটি মোটরসাইকেল শোভাযাত্রায় হামলার ঘটনা ঘটে। এতে কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা এবং পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম প্রাণ হারান। এ হত্যাকাণ্ডের জের ধরেই শুক্রবার বিকেলে বেন্দারচর গ্রামে সাবেক এমপি কবিরুল হক মুক্তি ও পৌর মেয়র মুশফিকুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের ঘরবাড়িতে হামলা চালানো হয়। ভুক্তভোগীদের দাবি, হামলায় প্রায় ৫০টি ঘরবাড়ি ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

তবে এসব অভিযোগে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছে স্থানীয় বিএনপি। কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান জানান, ভাঙচুর ও আগুনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং কাল্পনিক। প্রশাসন ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, সহিংসতার পর বেন্দারচর গ্রামজুড়ে আতঙ্ক বিরাজ করছে। অনেক পরিবার ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যাচ্ছে। ফায়ার সার্ভিসের কালিয়া স্টেশনের কর্মকর্তা হুমায়ুন কবির জানান, নিরাপত্তার অভাবে তাঁরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি, পরে রাত ৮টার দিকে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে, নড়াইল জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে বেন্দারচর গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলার যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। পুলিশের ভাষ্যমতে, ঐ এলাকায় কোনো হিন্দু বসতি নেই এবং কোনো সংখ্যালঘু পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেনি। অস্থিতিশীলতা তৈরিতে এআই প্রযুক্তি ও পুরোনো ভিডিও ব্যবহার করে প্রোপাগান্ডা চালানো হচ্ছে বলে পুলিশ জানায়। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

একইসময়ে দেশের অন্যান্য স্থানেও রাজনৈতিক সহিংসতার খবর পাওয়া গেছে। পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক তিন সংসদ সদস্য—আনোয়ার-উল ইসলাম, মহিব্বুর রহমান ও সংরক্ষিত আসনের লুৎফুন নেছা এবং এক সাবেক পৌর মেয়রের বাড়িতে হামলা চালানো হয়েছে। অন্যদিকে পাবনার বেড়া পৌরসভায় বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতার বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

২২ নভেম্বর ২০২৬ (প্রথম থেকে শেষ পাতা)

১ ঘন্টা আগে
২২ নভেম্বর ২০২৬ (প্রথম থেকে শেষ পাতা)

শিক্ষামন্ত্রী

১ ঘন্টা আগে
শিক্ষামন্ত্রী

ঘূর্ণিঝড় আকভানের তাণ্ডবে কোটচাঁদপুরে ১৯০ হেক্টর জমির ফসল আক্রান্ত, কৃষকদের চোখেমুখে দুশ্চিন্তা

৫ ঘন্টা আগে
ঘূর্ণিঝড় আকভানের তাণ্ডবে কোটচাঁদপুরে ১৯০ হেক্টর জমির ফসল আক্রান্ত, কৃষকদের চোখেমুখে দুশ্চিন্তা

আলমডাঙ্গায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের অভিযান ২৬ বস্তা সার জব্দ : ২ হাজার টাকা জরিমানা

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের অভিযান ২৬ বস্তা সার জব্দ : ২ হাজার টাকা জরিমানা

পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরালেন শিক্ষিকা

৮ ঘন্টা আগে
পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরালেন শিক্ষিকা

৩ লাখ টাকার ভারতীয় মাদক ও ওষুধ জব্দ

৯ ঘন্টা আগে
৩ লাখ টাকার ভারতীয় মাদক ও ওষুধ জব্দ

গাংনীতে 'নিষিদ্ধ' ঘোষিত ছাত্র সংগঠনের দুই কর্মী গ্রেপ্তার

১০ ঘন্টা আগে
গাংনীতে 'নিষিদ্ধ' ঘোষিত ছাত্র সংগঠনের দুই কর্মী গ্রেপ্তার

গভর্নরকে চাপমুক্ত রেখে স্বাধীন সিদ্ধান্তের সুযোগ দেওয়ার তাগিদ ড. আহসান এইচ মনসুরের

১০ ঘন্টা আগে
গভর্নরকে চাপমুক্ত রেখে স্বাধীন সিদ্ধান্তের সুযোগ দেওয়ার তাগিদ ড. আহসান এইচ মনসুরের

বিশেষ দোয়া ও আলোচনা সভা

১১ ঘন্টা আগে
বিশেষ দোয়া ও আলোচনা সভা

রাজনৈতিক অস্থিতিশীলতাই বাংলাদেশের টেকসই উন্নয়নের পথে প্রধান বাধা

১২ ঘন্টা আগে
রাজনৈতিক অস্থিতিশীলতাই বাংলাদেশের টেকসই উন্নয়নের পথে প্রধান বাধা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।