লগইন
বেন্দারচর গ্রামে আতঙ্ক, ঘর ছাড়ছেন বাসিন্দারা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২২ নভেম্বর, ২০২৬ | ০৪:০০ সকাল ৮৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

খুলনা বিভাগ
নড়াইলে দুই নেতা হত্যাকাণ্ডের জেরে হামলা ও অগ্নিসংযোগ | বেন্দারচর গ্রামে আতঙ্ক, ঘর ছাড়ছেন বাসিন্দারা

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপি সমর্থিত দুই নেতা হত্যাকাণ্ডের জের ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) বি এম কবিরুল হক মুক্তিসহ বিভিন্ন নেতাকর্মীর বাসাবাড়ি ও দোকানপাটে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। গত শুক্রবার বিকেল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত উপজেলার বেন্দারচর গ্রামসহ আশপাশের এলাকায় এ সহিংসতা চলে। ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ থেকে ৩০টি বসতবাড়িতে আগুন দেখতে পায়।

এর আগে গত বুধবার কালিয়া উপজেলায় বিএনপির এক মোটরসাইকেল শোভাযাত্রায় হামলার ঘটনা ঘটে, যাতে উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা এবং পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম নিহত হন। উক্ত ঘটনার জের ধরেই গত শুক্রবার বিকেলে বেন্দারচর গ্রামে সাবেক এমপি বি এম কবিরুল হক ও সাবেক পৌর মেয়র মুশফিকুর রহমানসহ নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের লক্ষ্য করে হামলা চালানো হয়। ভুক্তভোগীদের মতে, অন্তত ৫০টি ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এছাড়া বড় কালিয়া এলাকায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বাসভবনেও হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তবে হামলার সঙ্গে যুক্ত থাকার খবর নাকচ করে দিয়েছেন কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান। তিনি জানান, বিএনপির নেতাদের জড়িয়ে বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের যেসব প্রচার চালানো হচ্ছে তা পুরোপুরি অসত্য ও কাল্পনিক।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যার আগে সাবেক এমপির বাসভবনসহ অন্তত ১৫-২০টি ঘর ভাঙচুর এবং ৫-৬টি ঘরে আগুন দেওয়া হয়। সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাড়িতে হামলার বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। জড়িতদের সনাক্তে প্রশাসন তদন্ত চালাচ্ছে।

এদিকে নড়াইল জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়িতে হামলা ও অগ্নিসংযোগের তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সম্পূর্ণ ভুয়া ও গুজব। এআই প্রযুক্তিতে তৈরি ও পুরোনো কিছু ফুটেজ ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। প্রকৃতপক্ষে ওই এলাকায় কোনো সনাতন ধর্মাবলম্বীর বসতি নেই। নিহতদের বিক্ষুব্ধ স্বজনরা ওই গ্রামে গিয়ে কয়েকটি বাড়িতে ভাঙচুর চালিয়েছে এবং পরে কালিয়া থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে।

ফায়ার সার্ভিস কালিয়া স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির জানান, নিরাপত্তা শঙ্কা ও প্রতিবন্ধকতার কারণে তারা বিকেল চারটায় খবর পেয়েও রাতে ঘটনাস্থলে পৌঁছান। সেখানে পৌঁছে তারা ২০ থেকে ৩০টি বাড়িতে আগুনের শিখা পান এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। সরেজমিনে দেখা গেছে, বেন্দারচর গ্রামে বর্তমানে চরম আতঙ্ক বিরাজ করছে এবং নারীরা আসবাবপত্র নিয়ে গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

২২ নভেম্বর ২০২৬ (প্রথম থেকে শেষ পাতা)

১ ঘন্টা আগে
২২ নভেম্বর ২০২৬ (প্রথম থেকে শেষ পাতা)

শিক্ষামন্ত্রী

১ ঘন্টা আগে
শিক্ষামন্ত্রী

ঘূর্ণিঝড় আকভানের তাণ্ডবে কোটচাঁদপুরে ১৯০ হেক্টর জমির ফসল আক্রান্ত, কৃষকদের চোখেমুখে দুশ্চিন্তা

৫ ঘন্টা আগে
ঘূর্ণিঝড় আকভানের তাণ্ডবে কোটচাঁদপুরে ১৯০ হেক্টর জমির ফসল আক্রান্ত, কৃষকদের চোখেমুখে দুশ্চিন্তা

আলমডাঙ্গায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের অভিযান ২৬ বস্তা সার জব্দ : ২ হাজার টাকা জরিমানা

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের অভিযান ২৬ বস্তা সার জব্দ : ২ হাজার টাকা জরিমানা

পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরালেন শিক্ষিকা

৮ ঘন্টা আগে
পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরালেন শিক্ষিকা

৩ লাখ টাকার ভারতীয় মাদক ও ওষুধ জব্দ

৯ ঘন্টা আগে
৩ লাখ টাকার ভারতীয় মাদক ও ওষুধ জব্দ

গাংনীতে 'নিষিদ্ধ' ঘোষিত ছাত্র সংগঠনের দুই কর্মী গ্রেপ্তার

১০ ঘন্টা আগে
গাংনীতে 'নিষিদ্ধ' ঘোষিত ছাত্র সংগঠনের দুই কর্মী গ্রেপ্তার

গভর্নরকে চাপমুক্ত রেখে স্বাধীন সিদ্ধান্তের সুযোগ দেওয়ার তাগিদ ড. আহসান এইচ মনসুরের

১০ ঘন্টা আগে
গভর্নরকে চাপমুক্ত রেখে স্বাধীন সিদ্ধান্তের সুযোগ দেওয়ার তাগিদ ড. আহসান এইচ মনসুরের

বিশেষ দোয়া ও আলোচনা সভা

১১ ঘন্টা আগে
বিশেষ দোয়া ও আলোচনা সভা

রাজনৈতিক অস্থিতিশীলতাই বাংলাদেশের টেকসই উন্নয়নের পথে প্রধান বাধা

১২ ঘন্টা আগে
রাজনৈতিক অস্থিতিশীলতাই বাংলাদেশের টেকসই উন্নয়নের পথে প্রধান বাধা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।