লগইন
মেহেরপুরে কিশোর-কিশোরীদের অনলাইন নিরাপত্তা ও জেন্ডার সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৭ অক্টোবর, ২০২৬ | ০৬:০১ বিকাল ১০৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
মেহেরপুরে কিশোর-কিশোরীদের অনলাইন নিরাপত্তা ও জেন্ডার সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপুরে কিশোর-কিশোরীদের অনলাইন ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জেন্ডার স্টেরিওটাইপ দূর করার লক্ষ্যে একটি বিশেষ সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে। ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় শনিবার (১৭ অক্টোবর) মেহেরপুর শহরের বাঙালিয়ানা ভোজ রেস্টুরেন্টে এ কর্মশালার আয়োজন করে হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলা এই সেশনে বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ কার্যক্রমের মাধ্যমে সাইবার নিরাপত্তা, নিরাপদ অনলাইন আচরণ, পরস্পরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়। এর মাধ্যমে অংশগ্রহণকারী তরুণ-তরুণীদের ডিজিটাল প্ল্যাটফর্মে আত্মবিশ্বাস ও সচেতনতা বৃদ্ধির বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

কর্মশালায় আলোচকরা গুরুত্বারোপ করে বলেন, অনলাইন কিংবা বাস্তব জীবনে কোনো ধরণের হয়রানি বা সমস্যার মুখোমুখি হলে কিশোর-কিশোরীদের কোনো ভয় না পেয়ে দ্রুত বিশ্বস্ত অভিভাবকদের জানানো উচিত। একইসঙ্গে একটি সমতাভিত্তিক সমাজ ও নিরাপদ পরিবেশ নিশ্চিতে তরুণদের সক্রিয় ভূমিকা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা জরুরি।

আয়োজনটি যৌথভাবে পরিচালনা করেন হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সৈয়দ মাহফুজুর রহমান এবং সংগঠনটির ভলান্টিয়ার কো-অর্ডিনেটর সাদিয়া আক্তার রিপা। সেশনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইয়ুথ অ্যাক্টিভিস্ট রাজিয়া খাতুন, শিহাব হাসান, সংগঠনের মানবসম্পদ বিভাগের পরিচালক আনাস আহম্মেদ এবং সদস্য মোছা. টুম্পা ও সাব্বিরসহ অনেকে।

আয়োজক সংস্থা জানায়, ডিজিটাল মাধ্যমের ঝুঁকি সম্পর্কে কিশোর-কিশোরীদের সচেতন করা এবং জেন্ডার সমতা বজায় রেখে সমাজে একটি নিরাপদ পরিবেশ তৈরি করাই এই আয়োজনের মূল লক্ষ্য।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ

১৯ মিনিট আগে
হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

৩৮ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

৩৯ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

৪৯ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।