লগইন
মেহেরপুরে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক, জব্দ ইজিবাইক ও মোটরসাইকেল
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ অক্টোবর, ২০২৬ | ০১:০১ দুপুর ৮১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
মেহেরপুরে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক, জব্দ ইজিবাইক ও মোটরসাইকেল

মেহেরপুর জেলা শহরের কোর্টপাড়া এলাকা থেকে বিপুল পরিমাণ কর ফাঁকি দিয়ে আনা ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারিকে আটক করেছে এসআরবি-১২ এর সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে চোরাচালানের কাজে ব্যবহৃত একটি ইজিবাইক ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গত রবিবার (৪ অক্টোবর) বেলা আনুমানিক ২টা ৫৫ মিনিটের দিকে মেহেরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কোর্টপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের মন্টু ইসলামের ছেলে কাবিদুল ওরফে আকাশ (২৪) এবং আমঝুপি ইউনিয়নের খোকসা গ্রামের মৃত সরমান আলীর ছেলে ফুলসুরাত ওরফে সুরাত (৪৮)।

মেহেরপুর সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার কোর্টপাড়ায় একটি বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকারি শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে সীমান্ত পার করে আনা বিভিন্ন ধরনের ভারতীয় জীবনরক্ষাকারী ও অন্যান্য ওষুধ জব্দ করা হয়।

উদ্ধারকৃত ওষুধের মধ্যে রয়েছে— লুলিকোনাজল ক্রিম আইপি (লুলিটেক ৩০ গ্রাম) ৩৮০টি, পাইরাজিনামাইড ট্যাবলেটস আইপি (পাইজিনা ৫০০) ৬৫ পাতা, পলিমিক্সিন বি ফর ইনজেকশন আইপি ৮টি, স্টেরাইল ওয়াটার ফর ইনজেকশনস আইপি ১১টি, ট্রাইক্লোফস ওরাল সলিউশন আইপি ১৫টি এবং সালবাকটাম অ্যান্ড সেফোপেরাজোন ফর ইনজেকশন ৪০টি।

অভিযান পরিচালনাকারী দলটি জানিয়েছে, জব্দকৃত ওষুধের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা। এ ছাড়া চোরাচালানের কাজে ব্যবহৃত ইজিবাইক ও মোটরসাইকেলটি নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাদের মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রশাসনে দুর্নীতি ও অনিয়ম রুখতে বদলি-পদায়নে লটারি পদ্ধতি চালু

২১ সেকেন্ড আগে
প্রশাসনে দুর্নীতি ও অনিয়ম রুখতে বদলি-পদায়নে লটারি পদ্ধতি চালু

প্রবাসীদের আইনি সুরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন

৩৬ সেকেন্ড আগে
প্রবাসীদের আইনি সুরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন

মেহেরপুরেও ছিল তার সাংগঠনিক নেতৃত্ব

৫৯ মিনিট আগে
মেহেরপুরেও ছিল তার সাংগঠনিক নেতৃত্ব

মেহেরপুরের গাংনীতে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি হাসিবুল ইসলাম আটক

১ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি হাসিবুল ইসলাম আটক

মেহেরপুরে সবজির দামে কিছুটা স্বস্তি, অপরিবর্তিত মাছ ও মাংসের বাজার

২ ঘন্টা আগে
মেহেরপুরে সবজির দামে কিছুটা স্বস্তি, অপরিবর্তিত মাছ ও মাংসের বাজার

মেহেরপুর হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার জেলা বিএনপি

২ ঘন্টা আগে
মেহেরপুর হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার জেলা বিএনপি

মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

১৩ ঘন্টা আগে
মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মন্ত্রী মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৪ ঘন্টা আগে
এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মন্ত্রী মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

ইরানে পুনরায় সামরিক হামলার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের, সর্বাত্মক জবাবের হুঁশিয়ারি তেহরানের

১৪ ঘন্টা আগে
ইরানে পুনরায় সামরিক হামলার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের, সর্বাত্মক জবাবের হুঁশিয়ারি তেহরানের

দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী

১৫ ঘন্টা আগে
দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।