লগইন
ঝিনাইদহের সাফদালপুর মালবাহী ট্রেন লাইনচ্যুত : আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গা স্টেশনে যাত্রীদের চরম দুর্ভোগ
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৭ জুন, ২০২৬ | ০৭:২৪ সকাল ৪৫৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহের সাফদালপুর মালবাহী ট্রেন লাইনচ্যুত : আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গা স্টেশনে যাত্রীদের চরম দুর্ভোগ

ঝিনাইদহের সাব্দালপুর এলাকায় তেলবাহী মালবাহী ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে পড়েছে। এর ফলে চুয়াডাঙ্গাসহ আশপাশের স্টেশনগুলোতে শত শত যাত্রী ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে চরম দুর্ভোগে পড়েছেন।

৭ জুন রবিবার ভোরে খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তেলবাহী ওয়াগনের কয়েকটি বগি সাব্দালপুর এলাকায় লাইনচ্যুত হলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। দুর্ঘটনার পরপরই খুলনা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং রেলওয়ের উদ্ধারকারী দল লাইন সচল করতে কাজ শুরু করে।

চুয়াডাঙ্গা রেলস্টেশনে গিয়ে দেখা যায়, ট্রেন চলাচল বন্ধ থাকায় নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীসহ সাধারণ যাত্রীরা প্ল্যাটফর্মে দীর্ঘ সময় অপেক্ষা করছেন। প্রচণ্ড গরমের মধ্যে অনিশ্চয়তায় পড়ে অনেকেই ভোগান্তির শিকার হচ্ছেন। কেউ কেউ গন্তব্যে পৌঁছাতে বিকল্প পরিবহনের খোঁজ করছেন।

স্টেশন মাস্টার জানান, সাব্দালপুরে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার কারণে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

এদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ অংশে সাগরদাঁড়ি, কপোতাক্ষ, মহানন্দা, রূপসা ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে আছে। এতে যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত লাইন মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যাত্রীরা দ্রুত সমস্যার সমাধান এবং ট্রেন চলাচল পুনরায় শুরু হওয়ার অপেক্ষায় রয়েছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৩৫ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৩৫ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

৬ ঘন্টা আগে
জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।