চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফকে আলমডাঙ্গায় গণসংবর্ধনা
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক শরীফুজ্জামান শরীফকে আলমডাঙ্গায় গণসংবর্ধনা
চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফকে আলমডাঙ্গায় গণসংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। শনিবার বিকেল ৪টায় আলমডাঙ্গা উপজেলা মুক্তমঞ্চ চত্বরে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার সকল ইউনিয়ন ও পৌর এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক শরীফুজ্জামান শরীফ বলেন, জেলা পরিষদের প্রশাসক হিসেবে আমার দায়িত্ব হবে জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নের উন্নয়নে সমান গুরুত্ব দেওয়া এবং জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করা।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে জনগণের অধিকার, গণতন্ত্র ও উন্নয়নের রাজনীতির জন্য যারা সংগ্রাম করেছেন, তাদের অবদান কখনো ভোলার নয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, চুয়াডাঙ্গা জেলার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধিতে জেলা পরিষদ কার্যকর ভূমিকা পালন করবে। জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যয় নিশ্চিত করা হবে এবং উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা হবে।
শরীফুজ্জামান শরীফ বলেন, ‘আমি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রশাসক নই, আমি পুরো চুয়াডাঙ্গা জেলার মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই। দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা নিয়ে জেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে চাই। আপনাদের এই ভালোবাসার প্রতিদান আমি কাজের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব।’
শেষে তিনি আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে জেলার উন্নয়ন ও জনগণের কল্যাণে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দারের সভাপতিত্বে¡ প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাওনাইন টিলু। বিশেষ অতিথি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, জেলা জাসানের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, উপজেলা বিএনপির প্রবাসি কল্যাণ বিষয়ক সম্পাদক ও প্রবাসী ব্যবসায়ী হাসিবুল হক লিপু।
আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের উপস্থাপনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সহসাধারন সম্পাদক মহাবুল হক মাস্টার, আসিফ আল নুর তামিম, মকলেছুর রহমান মিলন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আজগর সাচ্চু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা বিশ^াস, পৌর বিএনপির সাংগঠনিক রাশেদুল ইসলাম, উপজেলা ওলামা দলের সভাপতি কাজী আবুল হাসনাত মো: শাফী, উপজেলা কৃষকদলের সদস্য সচিব ডা.ইদ্রিসুর রহমান. পৌর কৃষকদলের সদস্য সচিব প্রিন্স,
ইউনিয়ন বিএনপির সভাপতি সম্পাদকের মধ্যে আলম শাহ, পলাশ আহমেদ, আমজাদ হোসেন, আবদার আলী, বুলবুল সিরাজি সালাম, আইনাল হক, আলমগীর হোসেন লালন, রফিকুল ইসলাম, আবু বকর সিদ্দিক, আব্দুর রশিদ, আব্দুর রাজ্জাক রাজা, ইউপি চেয়ারম্যান মিনাজ উদ্দিন বিশ^াস, হারুন অর রশিদ, রাজিব ফেরদৌস পাপেন, মহসিন আলী, টিপু সুলতান, আতাউল হুদা, সাহীদুদ্দোজা মিল্টন, আলাউদ্দিন খান, পৌর মহিলা দলের আহবায়ক জিনিয়া পারভীন,
পৌর ওয়ার্ড বিএনপির সভাপতি সম্পাদকের মধ্যে রহিদুল ইসলাম, ওহিদুল ইসলাম বাবু, হাফিজুর রহমান চমক, আব্দুল হক মিন্টু, আব্দুল জব্বার, লিপন, আবু সালেহ মাসুদ, আবু জাফর, আব্দুর রশিদ মালিথা, আব্দুল আওয়াল মিন্টু, সাবেক কমিশনার আব্দুর রাজ্জাক, আজম আলী, বরকত আলী, আলতাফ হোসেন, আলিম উদ্দিন, আমিনুল হক নান্নু, মুন্সি আইয়ুব আলী, আরজান আলী,
উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, সদস্য সচিব রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক চৌধুরী জাহাঙ্গীর আলম বাবু, পৌর যুবদলের আহবায়ক নাজিম উদ্দিন মোল্লা, যুগ্ম আহবায়ক আব্দুল কাদের, আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এমদাদ হোসেন, সদস্য সচিব রাজু আহমেদ, পৌর সেচ্ছাসেবক আহবায়ক কামরুল ইসলাম হিমেল, সদস্য সচিব জাকারিয়া ইসলাম শান্ত, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহিদ হাসান শুভ, সদস্য সচিব আল ইমরান রাসেল, পৌর ছাত্রদলের আহবায়ক আতিক হাসান রিংকু, সদস্য সচিব মাহমুদুল হাসান তন্ময়সহ আলমডাঙ্গা উপজেলা ও পৗর বিএনপির অঙ্গসংগঠনের সকল নেতাকর্মি উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় ফিরোজা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও লোকমান হোসেন প্রাইভেট হাসপাতালে ৭৫ হাজার টাকা জরিমানা : দুইটি ক্লিনিকের কার্যক্রম বন্ধের নির্দেশ
১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
১৩ ঘন্টা আগে
দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ নেতা মামুন গ্রেপ্তার
১৬ ঘন্টা আগে