আলমডাঙ্গায় ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক মাদক কারবারি রাহুলকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে গত শুক্রবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) শীতল বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা উপজেলার গড়চাপড়া গ্রামের বোরহান হোসেন টিপুর বসতবাড়ির গোয়ালঘরে অভিযান চালিয়ে মোঃ রাহুল ওরফে রুহুল (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার নৃসিংহপুর গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে। বর্তমানে তিনি আলমডাঙ্গা উপজেলার জেহালা বাজারপাড়া এলাকায় বসবাস করেন।
অভিযানকালে গোয়ালঘরে রাখা একটি টিনের ড্রামের ভেতর থেকে ৩ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৯০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ তালিকামূলে জব্দ করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় শুধু গ্রেফতারকৃত রাহুলই নন, মাদক ব্যবসা, সংরক্ষণ ও সরবরাহের সঙ্গে জড়িত আরও চারজন সহযোগী এবং ৮ থেকে ১০ জন অজ্ঞাতনামা ব্যক্তির সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তাদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত, পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা নং-০৪, তারিখ ০৬ জুন ২০২৬, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪০/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ
১৭ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধারে বিভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অবৈধ সার
৪৭ মিনিট আগে
বিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু
১১ ঘন্টা আগে