বিশ্ব পরিবেশ দিবসে আলমডাঙ্গা পৌর জামায়াতের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
বিশ্ব পরিবেশ দিবসে আলমডাঙ্গা পৌর জামায়াতের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা পৌর শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫জুন) আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব বিভাগের সভাপতি ও আলমডাঙ্গা পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য, নাগদাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, জেলা আইন-আদালত বিষয়ক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী প্রভাষক শফিউল আলম বকুল, পৌর আমীর মাহের আলী, নায়েবে আমীর মাওলানা জুলফিকার, পৌর সেক্রেটারি মসলেম উদ্দিন, ৭নম্বর ওয়ার্ড আমীর আব্দুর রহিম, ১নম্বর ওয়ার্ড আমীর আব্দুল কুদ্দুস, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সাহিন শাহিদ এবং কাজী আব্দুস সালাম সালেহীন।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি এবংপরিবেশগত ভারসাম্য রক্ষায়বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। একটি গাছ শুধু ছায়া বা ফলই দেয়না, বরং মানুষের সুস্থ জীবন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বক্তারা সাধারণ মানুষের প্রতি নিজ নিজ বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও খোলা জায়গায় বৃক্ষরোপণের আহ্বান জানান। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন আন্দোলনকে সামাজিক উদ্যোগে পরিণত করার ও পর গুরুত্বারোপ করেন।
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবংবিতরণ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশ সুরক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভবিষ্যতেও এধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ
১৮ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধারে বিভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অবৈধ সার
৪৭ মিনিট আগে
বিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু
১১ ঘন্টা আগে