লগইন
আলমডাঙ্গায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ উদ্বোধন
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৭ জুন, ২০২৬ | ০৩:০৪ দুপুর ৪২২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ উদ্বোধন

বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ) শীর্ষক প্রকল্পের আওতায় আলমডাঙ্গা উপজেলার প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনব্যাপী পেশাভিত্তিক সফট স্কিলস প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ৭ জুন রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা মডেল মসজিদের হলরুমে এ প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।

প্রান্তিক জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নকে লক্ষ্য করে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ৩০ জন প্রান্তিক পেশাজীবীরা অংশগ্রহণ করছেন। এরমধ্যে ছিলেন নাপিত, জুতা মেরামতকারী, বাশ বেতের জিনিস তৈরীকারী, কামার ও লোকজ শিল্পী।

আলমডাঙ্গায় সফট স্কিলস প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনূর আক্তার। এসময় তিনি বলেন, সরকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানা ধরনের বাস্তবমুখী কর্মসূচি গ্রহণ করেছে। শুধু আর্থিক সহায়তা নয়, দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণের মাধ্যমে তাদের সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। বর্তমান যুগে কারিগরি জ্ঞানের পাশাপাশি সফট স্কিলস অত্যন্ত গুরুত্বপূর্ণ। যোগাযোগ দক্ষতা, সময় ব্যবস্থাপনা, নেতৃত্বের গুণাবলি ও আত্মবিশ্বাস একজন মানুষকে কর্মক্ষেত্রে সফলতার দিকে এগিয়ে নেয়।

তিনি আরও বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করে আত্মনির্ভরশীল হতে পারবেন। অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা বাস্তব জীবনে কাজে লাগিয়ে তারা নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটানোর পাশাপাশি পরিবার ও সমাজের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। সরকারের এ ধরনের উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর টেকসই উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে বলে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আইনাল হক এবং চুয়াডাঙ্গা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মৌমিতা পারভীন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসের সুপারভাইজার শামীমা নাসরিন ও সালমা খাতুন, ইউনিয়ন সমাজকর্মী রফিকুল ইসলাম, হাফিজুর রহমান, শহিদুল ইসলাম, খোদা বক্স, শারমীন, রুমা খাতুনসহ সমাজসেবা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা সরকারের এ উদ্যোগকে সময়োপযোগী ও বাস্তবমুখী উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের প্রশিক্ষণ তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং কর্মক্ষেত্রে আরও দক্ষ, সচেতন ও সফল হতে সহায়তা করবে।

উল্লেখ্য, বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ) প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই জীবিকায়নের লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ ও উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ

১৮ মিনিট আগে
হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

৩৭ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

৩৭ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

৪৭ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।