লগইন
আলমডাঙ্গায় খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে আলমডাঙ্গা স্পোর্টস একাডেমির আত্মপ্রকাশ
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৭ জুন, ২০২৬ | ০৩:০৭ দুপুর ৪৬১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে আলমডাঙ্গা স্পোর্টস একাডেমির আত্মপ্রকাশ

“সুস্থ ক্রীড়াঙ্গনেই গড়ে উঠবে মাদকমুক্ত বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে আলমডাঙ্গায় সামাজিক ও ক্রীড়াভিত্তিক সংগঠন আলমডাঙ্গা স্পোর্টস একাডেমির আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৭ জুন রবিবার আলমডাঙ্গা ডায়াবেটিস সমিতির হলরুমে আলমডাঙ্গা স্পোর্টস একাডেমির আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় যুবসমাজ, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

জেলা জামায়াতের যুববিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা ডায়াবেটিস সমিতির সাধারন সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মামুন, আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম পিন্টু, আলমডাঙ্গা ব্যায়ামাগারের সদস্য ও ক্রীড়াব্যক্তিত্ব মোস্তাফিজুর রহমান টুটুল, আলমডাঙ্গা মহিলা ডিগ্রী সহকারী অধ্যাপক আব্দুল কুদ্দুস, ক্রীড়া ব্যক্তিত্ব ইউনুস মাস্টার, সাব্বির আহমেদ, কাজী আব্দুস সালাম, যুবসমাজের আক্তারুজ্জামান দুলু, আক্তারুজ্জামান, গোলাম মোক্তাদির, সাইফুল ইসলাম, রুহুল আমীন প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সমাজে মাদকের ভয়াবহ বিস্তার তরুণ প্রজন্মকে বিপথগামী করছে। যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা এবং সামাজিক কর্মকাণ্ডের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যকে সামনে রেখেই “আলমডাঙ্গা স্পোর্টস একাডেমির” পথচলা শুরু করেছে।

বক্তারা আরও বলেন, একটি সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গঠনে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি। খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না, বরং শৃঙ্খলা, নেতৃত্ব, সহমর্মিতা ও দেশপ্রেমের চেতনাও জাগ্রত করে। তাই যুবসমাজকে মাঠমুখী করতে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে স্পোর্টস একাডেমির লক্ষ ও উদ্দেশ্য তুলে ধরে নেতৃবৃন্দ বলেন, ভবিষ্যতে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, সামাজিক সচেতনতামূলক কর্মসূচি, শিক্ষামূলক কার্যক্রম এবং মাদকবিরোধী প্রচারণা পরিচালনার মাধ্যমে এলাকার যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হবে।

অনুষ্ঠান শেষে দোয়া ও কেক কেটে আলমডাঙ্গা স্পোর্টস একাডেমির আত্মপ্রকাশ ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ

১৮ মিনিট আগে
হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

৩৭ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

৩৭ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

৪৮ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।