লগইন
আলমডাঙ্গায় অবৈধ মাটি বাণিজ্যের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মাটি ব্যবসায়ী বাবুকে ৫০ হাজার টাকা জরিমানা
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৯ জুন, ২০২৬ | ১২:১৯ রাত ৩৭৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় অবৈধ মাটি বাণিজ্যের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মাটি ব্যবসায়ী বাবুকে ৫০ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গা উপজেলার বেলগাছি মাঠে পুকুর খননের আড়ালে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাবু নামে এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৮ জুন) দুপুরে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনুর আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ দণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত মা‌টি ব‌্যবসায়ী বাবু উপজেলার বাদেমাজু গ্রামের আইয়ুব মালিথার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বেলগাছি মাঠে এক্সকাভেটর (ভেকু) ব্যবহার করে অবৈধভাবে মাটি খনন ও বিক্রয়ের উদ্দেশ্যে মাটি উত্তোলন করছিলেন বাবু। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে অবৈধ মাটি খননের সত্যতা পায়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন (সংশোধিত) ২০২৩ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে আলমডাঙ্গা থানার এসআই শোভন কুমার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে উপস্থিত ছিলেন।

স্থানীয়দের মতে, পুকুর খননের নামে অবাধে মাটি কেটে বিক্রি করায় কৃষিজমি, পরিবেশ ও স্থানীয় সড়কব্যবস্থার ব্যাপক ক্ষতি হচ্ছে। ফলে প্রশাসনের এ ধরনের অভিযান অবৈধ মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা হিসেবে কাজ করবে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধ মাটি খনন, উত্তোলন ও বিক্রয়ের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আইন লঙ্ঘনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৩৫ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৩৫ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

৬ ঘন্টা আগে
জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।