লগইন
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে তারুণ্যকে মাদক ও মোবাইলমুক্ত রাখতে ফুটবল বিতরণ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ০২:০১ দুপুর ১৬০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে তারুণ্যকে মাদক ও মোবাইলমুক্ত রাখতে ফুটবল বিতরণ

তরুণ প্রজন্মকে মাদকাসক্তি ও ক্ষতিকর মোবাইল আসক্তি থেকে দূরে রেখে মাঠমুখী করার লক্ষ্যে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় এক ব্যতিক্রমী সচেতনতামূলক কার্যক্রম ও ফুটবল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে হিঙ্গারপাড়া যুব সমাজের আয়োজনে ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হিউম্যানিটেরিয়ান ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে উপজেলার হিঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল হিউম্যানিটেরিয়ান ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবং ইঞ্জিনিয়ার আবুল খায়ের মিয়া স্মৃতি স্পোর্টিং ক্লাব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও হিউম্যানিটেরিয়ান ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সভাপতি মো. হামিদ পারভেজ মিয়া। হিঙ্গারপাড়া ফুটবল টুর্নামেন্টের সভাপতি মো. বাবলুর রহমান এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী ও সমাজসেবক মো. আবু বক্কর বিশ্বাস।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. আসাদুজ্জামান (লালটু), ৪ নম্বর দৌলতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আলমগীর হোসেন, সাবেক ছাত্রদল নেতা মো. আনিছুর রহমান, জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি মো. জিয়াউর রহমান, সাবেক মেম্বার মো. ফারুক হোসেন, বিএনপি নেতা মো. তমসেল আলী মণ্ডল, ছাত্রদল নেতা মো. একরামুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি মো. হামিদ পারভেজ মিয়া তাঁর বক্তব্যে বলেন, “মাদক একটি জীবনকে ধ্বংস করে, আর অতিরিক্ত মোবাইল আসক্তি একটি পুরো প্রজন্মের মেধা ও ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। এই মরণনেশা ও ক্ষতিকর আসক্তি থেকে তরুণদের বাঁচাতে হলে তাদের আবার খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে।”

অন্যান্য অতিথিরাও একই সুরে বলেন, “শিক্ষা ও খেলাধুলার সমন্বয়েই একটি আদর্শ প্রজন্ম গড়ে ওঠে। তাই তরুণদের মাদকমুক্ত রাখতে আমাদের সামাজিক সচেতনতা বাড়াতে হবে এবং তাদের খেলাধুলায় সম্পৃক্ততা বৃদ্ধি করতে হবে।” আলোচনা সভা শেষে প্রধান অতিথি তরুণদের মাঝে ফুটবল বিতরণ করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

১ ঘন্টা আগে
চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

১ ঘন্টা আগে
দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

আলমডাঙ্গায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায়  মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

৪ ঘন্টা আগে
আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

মাসুদুজ্জামান

৪ ঘন্টা আগে
মাসুদুজ্জামান

লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

৭ ঘন্টা আগে
লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

এক নজরে ৬ নভেম্বরের চিত্র

৭ ঘন্টা আগে
এক নজরে ৬ নভেম্বরের চিত্র

মেহেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

৮ ঘন্টা আগে
মেহেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।