লগইন
ঝিনাইদহে বিভিন্ন কর্মসূচিতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ অক্টোবর, ২০২৬ | ০১:০১ দুপুর ২৮৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহে বিভিন্ন কর্মসূচিতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি: “শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”—এই বার্তা সামনে রেখে ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে সোমবার (১২ অক্টোবর) সকালে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক নারায়ণ চন্দ্র পাল, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মুন্সী ফিরোজা সুলতানা সহ অন্যান্য কর্মকর্তা ও অতিথিবৃন্দ।

আলোচকগণ কন্যাশিশুদের জন্য নিরাপদ বেড়ে ওঠার পরিবেশ তৈরি, নিরবচ্ছিন্ন শিক্ষা নিশ্চিতকরণ এবং সামাজিক ব্যাধি বাল্যবিয়ে প্রতিরোধে সর্বস্তরে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি লিঙ্গবৈষম্য দূর করে কন্যাশিশুর যথাযথ অধিকার আদায়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে ভূমিকা রাখার আহ্বান জানান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

৮ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৫৭ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৫৭ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।