সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
দামুড়হুদায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গার দামুড়হুদায় যথাযথ মর্যাদায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও স্থানীয় সুধীজনেরা অংশগ্রহণ করেন।
দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “কন্যাশিশুরাই আমাদের আগামীর রূপকার। তাদের শিক্ষা, ভালো স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে পারলে এক সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। বাল্যবিবাহ সমাজ ও কন্যাশিশুর অগ্রযাত্রার প্রধান বাধা। এ প্রতিরোধে কঠোর আইন বাস্তবায়নের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি জরুরি।”
সভাপতির বক্তব্যে ইউএনও লাভলী ইয়াসমিন বলেন, “কন্যাশিশুদের আত্মবিশ্বাসী ও দক্ষ নাগরিকে পরিণত করতে তথ্যপ্রযুক্তি ও শিক্ষার আলোয় আলোকিত করতে হবে। দামুড়হুদাকে বাল্যবিবাহমুক্ত করতে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহা. মশিউর রহমান, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা হোসনে জাহান এবং দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামছুজোহা পলাশসহ অন্যান্য ব্যক্তিবর্গ। বক্তারা কন্যাশিশুর অধিকার সুরক্ষার নানা দিক ও বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব তুলে ধরেন।
অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমির নায়েব আলী, সেক্রেটারি আবেদ উদ দৌলা টিটনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় ফুটপাত ও ব্রিজ দখলমুক্ত করতে অভিযান; আনন্দধামের ঝুঁকিপূর্ণ দোকান সরানোর নির্দেশ
১২ ঘন্টা আগে
আলমডাঙ্গা ব্যায়ামাগার কর্তৃক নিউরো সার্জন অধ্যাপক ডা. মোখলেছুর রহমানকে সংবর্ধনা প্রদান
১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন
১৫ ঘন্টা আগে