লগইন
গ্রিস ও সাইপ্রাস থেকে দেশে ফিরেছেন ৪৪ বাংলাদেশি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ নভেম্বর, ২০২৬ | ০১:০১ দুপুর ৩৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

প্রবাস জীবন
ইউরোপে অবৈধ অনুপ্রবেশ | গ্রিস ও সাইপ্রাস থেকে দেশে ফিরেছেন ৪৪ বাংলাদেশি

ইউরোপের দুটি দেশে অনিয়মিতভাবে প্রবেশের পর ফেরত পাঠানো আরও ৪৪ জন বাংলাদেশি দেশে পৌঁছেছেন। তাঁদের মধ্যে ৪০ জন গ্রিস এবং ৪ জন সাইপ্রাস থেকে ফেরত এসেছেন। বুধবার (১১ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাঁরা অবতরণ করেন।

বিমানবন্দরে প্রবাসীদের জরুরি আপ্যায়ন, আর্থিক সহায়তা এবং মানসিক কাউন্সেলিং সেবা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিরাপত্তা দল, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাস কল্যাণ ডেস্কের প্রতিনিধিরা উপস্থিত থেকে সহায়তা প্রদান করেন।

ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইউথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল হাসান জানান, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ব্র্যাকের যৌথ উদ্যোগে বাস্তবায়িত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের মাধ্যমে দেশে ফেরা প্রবাসীদের যাতায়াত ও খাবার খরচ নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি পরবর্তীতে আত্মকর্মসংস্থান ও পুনর্বাসনের জন্য তাঁদের প্রশিক্ষণসহ প্রয়োজনীয় সহায়তার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, লিবিয়া সীমান্ত দিয়ে ভূমধ্যসাগর হয়ে ইউরোপ গমনের চেষ্টায় বাংলাদেশিদের নাম তালিকার শুরুর দিকে রয়েছে। চলতি বছরে সমুদ্রপথে গ্রিসে পৌঁছানো অনিয়মিত অভিবাসীদের মধ্যেও বাংলাদেশিরা প্রথম সারিতে। জীবনের ঝুঁকি নিয়ে এ পথে পা বাড়াতে গিয়ে অকাতরে প্রাণ ঝরছে অনেক স্বপ্নবাজের।

ইউরোপের দেশগুলো অবৈধ অভিবাসন প্রতিরোধে কঠোর পদক্ষেপ নিচ্ছে জানিয়ে তিনি বলেন, দালালের খপ্পরে পড়ে ৩০ থেকে ৪০ লাখ টাকা খরচ করেও শেষ পর্যন্ত দেশে ফিরে আসতে হচ্ছে। এ কারণে ঝুঁকিপূর্ণ ও অবৈধ পথ ত্যাগ করে কেবল দক্ষ হয়ে বৈধ উপায়ে বিদেশে যাওয়ার ওপর তাগিদ দেন তিনি।

এর আগে গত ২৩ অক্টোবর ইতালি ও গ্রিস থেকে একইভাবে ৩৫ জন বাংলাদেশি দেশে ফেরত আসেন। উল্লেখ্য, ২০১৭ সালে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের চুক্তি (এসওপি) স্বাক্ষরের পর থেকে এ পর্যন্ত প্রায় ৫ হাজার বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশের পর দেশে ফিরে এসেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ভোরের আলোয় প্রস্ফুটিত এক অনন্য সৌন্দর্য

১ ঘন্টা আগে
ভোরের আলোয় প্রস্ফুটিত এক অনন্য সৌন্দর্য

কুষ্টিয়া সরকারি কলেজে মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, মামলা দায়ের

১ ঘন্টা আগে
কুষ্টিয়া সরকারি কলেজে মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, মামলা দায়ের

কুমারখালীতে উদ্যোক্তা অনুসন্ধান কর্মশালা অনুষ্ঠিত, ২০ লাখ টাকা ঋণের সুযোগ

২ ঘন্টা আগে
কুমারখালীতে উদ্যোক্তা অনুসন্ধান কর্মশালা অনুষ্ঠিত, ২০ লাখ টাকা ঋণের সুযোগ

চুয়াডাঙ্গায় মাদক ব্যবসায়ী বকুলের যাবজ্জীবন কারাদণ্ড

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক ব্যবসায়ী বকুলের যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুরের গোভীপুরে তিনটি ককটেল সদৃশ বস্তু ও ‘জয় বাংলা’ চিরকুট উদ্ধার

৩ ঘন্টা আগে
মেহেরপুরের গোভীপুরে তিনটি ককটেল সদৃশ বস্তু ও ‘জয় বাংলা’ চিরকুট উদ্ধার

সরেজমিনে পরিদর্শনে বিপিসির তদন্ত কমিটি

৩ ঘন্টা আগে
সরেজমিনে পরিদর্শনে বিপিসির তদন্ত কমিটি

পাবনার দোগাছীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলা, ক্ষয়ক্ষতি সীমিত

৪ ঘন্টা আগে
পাবনার দোগাছীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলা, ক্ষয়ক্ষতি সীমিত

যুক্তরাজ্যের স্কুলে এবার পুরোপুরি নিষিদ্ধ হচ্ছে মোবাইল ফোন, ব্যাগে রাখাও যাবে না

৪ ঘন্টা আগে
যুক্তরাজ্যের স্কুলে এবার পুরোপুরি নিষিদ্ধ হচ্ছে মোবাইল ফোন, ব্যাগে রাখাও যাবে না

১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের

৫ ঘন্টা আগে
১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের

গ্রিস ও সাইপ্রাস থেকে দেশে ফিরেছেন ৪৪ বাংলাদেশি

৫ ঘন্টা আগে
গ্রিস ও সাইপ্রাস থেকে দেশে ফিরেছেন ৪৪ বাংলাদেশি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।