চুয়াডাঙ্গার জীবননগর নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল যুবকের
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
চুয়াডাঙ্গার জীবননগর নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল যুবকের
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খেজুরগাছে ধাক্কা লেগে রাসেল হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার সন্তোষপুর ইকো পার্কের পাশে সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল হোসেন জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের মাদ্রাসাপাড়ার ইলিয়াস হোসেনের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৮টার দিকে সন্তোষপুর পাম্পে মোটরসাইকেলে তেল নেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন রাসেল। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। বুধবার ভোরে কাজের উদ্দেশ্যে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ইকো পার্কের পাশে সড়কের নিচে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহের পাশেই নীল রঙের একটি মোটরসাইকেল দুমড়েমুচড়ে পড়ে ছিল।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় মাদক ব্যবসায়ী বকুলের যাবজ্জীবন কারাদণ্ড
৩ ঘন্টা আগে
শপথবাক্য পাঠের মধ্য দিয়ে দায়িত্ব নিল আলমডাঙ্গা বণিক সমিতির নবনির্বাচিত কমিটি
৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রথমবারের মতো যন্ত্রের মাধ্যমে ভুট্টা রোপন : প্রতি একরে কৃষকের খরচ কমল ৮ হাজার টাকা
৮ ঘন্টা আগে