সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের জেল
মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারী গ্রাম থেকে ৩০ পিস ইয়াবাসহ রুমন হোসেন (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত রুমন হোসেন গাংনী উপজেলার মাইলমারী গ্রামের মিনারুল ইসলামের ছেলে।
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল আহাম্মেদ সংবাদমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাইলমারী গ্রামে বিশেষ অভিযান চালানো হয়। এসময় রুমন হোসেনকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৩০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারের পর রুমন নিজের দোষ স্বীকার করেন। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাকে হাজির করা হলে আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।