লগইন
ঈদ উপলক্ষে আলমডাঙ্গার কুমারী ইউনিয়নে ১ হাজার ২১০ দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৫ মার্চ, ২০২৬ | ০৩:৫৩ দুপুর ৪১৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঈদ উপলক্ষে আলমডাঙ্গার কুমারী ইউনিয়নে ১ হাজার ২১০ দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে এই চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। রবিবার (১৫ মার্চ) সকাল থেকে কুমারী ইউনিয়নে ১ হাজার ২শ ১০টি দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে মোট ১২ হাজার ১শ কেজি চাল বিতরণ করা হয়।


চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান। এসময় তিনি বলেন, সরকার সবসময় দরিদ্র ও অসহায় মানুষের পাশে রয়েছে। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যাতে কোনো অসহায় পরিবার খাদ্য সংকটে না পড়ে এবং সবাই যেন আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারে, সে লক্ষ্যেই ভিজিএফ কর্মসূচির মাধ্যমে এসব চাল বিতরণ করা হচ্ছে। তিনি আরও বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


ভিজিএফ চাউল বিতরণ অনুষ্ঠানে কুমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুবুর রহমান মহাবুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁ, ট্যাগ অফিসার এসএফডিএফের উপজেলা ব্যবস্থাপক দীপক কুমার বসু, ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক আবু বকর সিদ্দীক, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি সেলিম রেজা, সেক্রেটারি রাশেদ মামুন, ইউপি সদস্য শরিফুল ইসলাম, মতিয়ার রহমান, আশরাফুল হকসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে সুষ্ঠুভাবে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।


চাল পেয়ে উপকারভোগী পরিবারগুলো সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, ঈদের আগে এই সহায়তা তাদের জন্য অনেকটা স্বস্তি এনে দিয়েছে।


এছাড়াও আলমডাঙ্গা পৌরসভাসহ উপজেলা ১৫টি ইউনিয়নে এক যোগে ভিজিএফ চাউল বিতরণ করা হয়েছে।


সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

২ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

২ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১২ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৫ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।