লগইন
সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে- আলমডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভায় এমপি অ্যাড.রাসেল
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৬ মার্চ, ২০২৬ | ০৩:৩০ দুপুর ৫০৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে- আলমডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভায় এমপি অ্যাড.রাসেল

আলমডাঙ্গায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদকমুক্ত সমাজ গঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার মানোন্নয়ন, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে রাস্তা নির্মাণ, অবৈধভাবে পুকুর খননের নামে মাটি বিক্রি এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রম ও সেবার সুবিধা-অসুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে। সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। তিনি বলেন, মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়, তাই এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।


তিনি আরও বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গঠনের জন্য শিক্ষার মানোন্নয়ন অত্যন্ত জরুরি। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিদ্যালয়ে নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং নৈতিক শিক্ষা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।


এসময় তিনি রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার বন্ধে সংশ্লিষ্ট ঠিকাদার ও কর্মকর্তাদের সতর্ক করে বলেন, জনগণের টাকায় উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হয়। তাই কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না। নিম্নমানের কাজের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া অবৈধভাবে পুকুর খননের নামে মাটি বিক্রির বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, যত্রতত্র পুকুর খনন ও মাটি বিক্রির ফলে কৃষিজমি ও পরিবেশের ক্ষতি হচ্ছে। এসব অনিয়ম বন্ধে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।


সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার বলেন, উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে।


মাদক, অবৈধ পুকুর খনন, পরিবেশের ক্ষতি এবং নিম্নমানের নির্মাণ কাজের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। তিনি বলেন, আলমডাঙ্গায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব প্রদান করা হয়েছে। তারা পর্যায়ক্রমে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।


তিনি আরও বলেন, সরকারি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। জনগণের স্বার্থে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না বলেও তিনি উল্লেখ করেন।


সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এসএম মাহমুদুল হক, আলমডাঙ্গা থানার পুলিশ পরির্দশক অপারেশন হোসেন আলী।


এছাড়া উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান তবারক হোসেন, মিনাজ উদ্দিন বিশ্বাস, আলহাজ্ব শেখ আশাদুল হক মিকা, আশিকুজ্জামান ওল্টু, মুন্সি এমদাদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুবুর রহমান, মেহেরাজ হোসেন, ইউনিয়ন পরিষদের প্রশাসক সমাজ সেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রশিদ, পল্লি উন্নয়ন কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা শিক্ষা অফিসার আলা উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁ, ওসিসির প্রোগ্রাম অফিসার হিরোজ কবির, ইউআরসি ইন্সট্রাক্টর খাইরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার দে, ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলী শাহনেওয়াজ শাহীন, উপজেলা পল্লি সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জিন্নাত জাহান, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আক্তারুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক শেখ সাইফুল ইসলাম, জেলা জামায়াতের যুব বিভাগের সম্পাদক শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা প্রমুখ।


সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

৭ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৫৫ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৫৫ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।