লগইন
ঢাকায় ডাচেস অব এডিনবার্গ সোফির সঙ্গে ডা. জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ নভেম্বর, ২০২৬ | ০২:০০ দুপুর ৩৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

বাংলাদেশ
ঢাকায় ডাচেস অব এডিনবার্গ সোফির সঙ্গে ডা. জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ

রাজধানী ঢাকার ক্রাউন প্লাজা হোটেলে যুক্তরাজ্যের ডাচেস অব এডিনবার্গ সোফির সঙ্গে এক সৌজন্য বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সোমবার অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

সাক্ষাতকালে মূলত নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষা, তাঁদের সার্বিক নিরাপত্তা বিধান এবং সামাজিকভাবে শক্তিশালী ও ক্ষমতায়িত করার ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির দিকগুলো তুলে ধরা হয়। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদও উপস্থিত ছিলেন।

যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) আনুষ্ঠানিক আমন্ত্রণে তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন ডাচেস অব এডিনবার্গ সোফি। ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত এই সফর অনুষ্ঠিত হচ্ছে। সফরসূচি অনুযায়ী, বাংলাদেশ ও যুক্তরাজ্যের অংশীদারত্বমূলক উন্নয়ন কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক সংস্থার প্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাত করবেন।

এ ছাড়া বাংলাদেশে আশ্রয়রত রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবিক সহায়তা কার্যক্রম পর্যবেক্ষণ করতে ডাচেস সোফির কক্সবাজার সফরের পরিকল্পনা রয়েছে। সেখানে আন্তর্জাতিক ও দেশীয় সংস্থাগুলোর পরিচালিত ত্রাণ ও সহায়তা কার্যক্রম সরাসরি পরিদর্শন করবেন তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।