লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ: বাংলাদেশ সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৩ জানুয়ারী, ২০২৬ | ১০:৩৯ দুপুর ৩০২ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ: বাংলাদেশ সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তি

চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে সেনা হেফাজতে থাকাবস্থায় মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাঁকে আটকের পর এই ঘটনা ঘটে। এই মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং বিক্ষুব্ধ নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এর প্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনী প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাদের ভেরিভাইড ফেসবুক পেজে। নিচে তাদের প্রেস বিজ্ঞপ্তি সম্পূর্ণ তুলে ধরা হ লো।


ঢাকা, ১৩ জানুয়ারি ২০২৬ (মঙ্গলবার): গত ১২ জানুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক রাত ১১টায় চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে যৌথ বাহিনী কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি ফার্মেসি দোকান থেকে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মোঃ শামসুজ্জামান ওরফে ডাবলু (৫০)'কে আটক করা হয়। পরবর্তীতে, আটককৃত ব্যক্তির প্রদত্ত তথ্যের ভিত্তিতে টহল দল উক্ত ফার্মেসিতে তল্লাশি পরিচালনা করে ০১ টি ৯ মি. মি. পিস্তল, ০১ টি ম্যাগাজিন ও ০৪ রাউন্ড গুলি উদ্ধার করে। অভিযান শেষে আটককৃত ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে, আনুমানিক রাত ১২টা ২৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এই ঘটনাটি অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক ও কোন ভাবেই গ্রহণযোগ্য নয়। ইতোমধ্যে উক্ত ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ও অভিযানে অংশগ্রহণকারী সকল সেনা সদস্যদেরকে সেনানিবাসে প্রত্যাহার এবং সঠিক কারণ উদঘাটনের উদ্দেশ্যে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


ফেসবুক পোস্ট: Facebook

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

৩ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

২১ ঘন্টা আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

১ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

১ দিন আগে
আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

দূর্ঘটনা | আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

১ দিন আগে
আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

২ দিন আগে
শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

জাতীয় নির্বাচন | শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

২ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।