লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

আলমডাঙ্গায় পরকীয়া অভিযোগে নারীসহ যুবক আটক, অর্থের বিনিময়ে মীমাংসার অভিযোগ
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৩ জানুয়ারী, ২০২৬ | ০১:৪৫ দুপুর ৭৩৮ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় পরকীয়া অভিযোগে নারীসহ যুবক আটক, অর্থের বিনিময়ে মীমাংসার অভিযোগ

আলমডাঙ্গা উপজেলায় পরকীয়া সম্পর্কের অভিযোগে এক গৃহবধূ ও এক যুবককে হাতেনাতে আটক করার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার বেলগাছি ইউনিয়নের বাগানপাড়া ক্যানেলের ধারে, রোববার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে।


স্থানীয় সূত্রে জানা যায়, ডাউকি ইউনিয়নের পোয়ামারি গ্রামের আইয়ুব আলীর ছেলে সুমন (২২) গোপনে একই ইউনিয়নের এক গৃহবধূ বৃষ্টি খাতুন (২১)-এর বাবার বাড়িতে প্রবেশ করলে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দুজনকে আটক করেন।


বৃষ্টি খাতুন ডাউকি ইউনিয়নের আব্দুল লতিফের স্ত্রী। তাদের সংসারে পাঁচ বছর বয়সী এক পুত্র সন্তান রয়েছে। স্বামী আব্দুল লতিফ অভিযোগ করেন, প্রায় এক বছর ধরে তার স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িয়ে বাবার বাড়িতে অবস্থান করছেন। এ সময় সমাজ ও আদালতের মাধ্যমে একাধিকবার তাকে ফেরানোর চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়েছে বলে তিনি দাবি করেন।


স্থানীয়দের আরও অভিযোগ, আটক হওয়ার পর সোমবার সকালে অর্থের বিনিময়ে বিষয়টি মীমাংসা করা হয়। এ সময় বৃষ্টির পিতা আব্দুল মালেক ৩০ হাজার টাকা প্রদান করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।


অভিযুক্ত সুমন পেশায় টাইলস মিস্ত্রি এবং ঢাকায় কর্মরত। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই ওই গৃহবধূর সঙ্গে তার যোগাযোগ ছিল।


এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সচেতন মহল মনে করছেন, এ ধরনের সামাজিক ও পারিবারিক বিরোধ নিষ্পত্তিতে ব্যক্তিগত সমঝোতার বদলে আইনগত প্রক্রিয়া অনুসরণ এবং সামাজিক সচেতনতা বাড়ানো জরুরি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

১ ঘন্টা আগে
আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

আজ কিস ডে | আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

১ ঘন্টা আগে
প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

জাতীয় নির্বাচন | প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

২ ঘন্টা আগে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

জাতীয় নির্বাচন | জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

৩ ঘন্টা আগে
দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

জাতীয় নির্বাচন | দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

৩ ঘন্টা আগে
ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

৫ ঘন্টা আগে
৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৫ ঘন্টা আগে
ভোটকেন্দ্রে এজেন্টের প্রবেশ নিয়ে উত্তেজনা, প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রে এজেন্টের প্রবেশ নিয়ে উত্তেজনা, প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর

৫ ঘন্টা আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।