লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

আলমডাঙ্গায় এনজিও ঋণের কিস্তির চাপে গৃহবধূর আত্মহত্যা
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৩ জানুয়ারী, ২০২৬ | ০২:৩৩ দুপুর ৫৫২ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় এনজিও ঋণের কিস্তির চাপে গৃহবধূর আত্মহত্যা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বিভিন্ন এনজিওর ঋণের কিস্তির চাপ সহ্য করতে না পেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। নিহতের নাম জামেলা খাতুন (৩৫)।


তিনি আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের বাঁচামারী গ্রামের কলিম উদ্দিনের মেয়ে। গতকাল সোমবার ভোরবেলায় বাড়ির পাশের একটি বাগানের গাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন জামেলা খাতুন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, জামেলা খাতুনের বিয়ে হয়েছিলো মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাথান পাড়ার জমির উদ্দীনের সঙ্গে।


তাদের দাম্পত্য জীবনে তিনটি সন্তান রয়েছে। দারিদ্র্যের কারণে সংসারের খরচ মেটাতে তারা বিভিন্ন এনজিও থেকে ঋণ গ্রহণ করেন।


সময়ের সঙ্গে সঙ্গে একাধিক এনজিওর ঋণের কিস্তির বোঝায় তারা চরম ঋণগ্রস্ত হয়ে পড়েন। নিয়মিত কিস্তি পরিশোধ করতে না পারায় দীর্ঘদিন ধরে জামেলা ও তার স্বামী মানসিক চাপে ভুগছিলেন।


অভিযোগ রয়েছে, কিস্তির টাকার জন্য এনজিও কর্মীরা জামেলা ও তার স্বামীকে নিয়মিত মানসিক চাপ ও হয়রানি করে আসছিলেন।


কিস্তির জ্বালা সইতে না পেরে তারা গাংনী থেকে পালিয়ে জামেলার পিতার বাড়ি আলমডাঙ্গার বাঁচামারী গ্রামে আশ্রয় নেন। কিন্তু সেখানেও এনজিও কর্মীরা পাওনা টাকার দাবিতে হানা দেয়।


ঋণের বিষয়টি পরিবার ও গ্রামবাসীর মধ্যে প্রকাশ পায়। পিতার বাড়িতে এনজিও কর্মীদের এই তৎপরতার বিষয়টি জানাজানি হয়ে গেলে চরম লোকলজ্জায় পড়েন জামেলা খাতুন। একদিকে ঋণের বোঝা আর অন্যদিকে আত্মসম্মান হারানোর ভয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এরই একপর্যায়ে সোমবার ভোরে বাড়ির পাশের বাগানে একটি গাছের ডালের সাথে গলায় দড়ি দিয়ে তিনি আত্মহত্যা করেন।


এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা এনজিওগুলোর কঠোর কিস্তি আদায় পদ্ধতির তীব্র সমালোচনা করেছেন। তাদের দাবি, বিপদে মানুষের পাশে দাঁড়ানোর বদলে এনজিও কর্মীদের অতিরিক্ত চাপ ও. অমানবিক আচরণ একটি প্রাণ কেড়ে নিয়েছে। এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী এনজিওগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে। তবে এনজিওর পক্ষ থেকে কোনো অস্বাভাবিক চাপ ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। গতকাল বিকেল পাঁচটায় জানাজা শেষে পিতার বাড়ি বাঁচামারি গ্রাম্য কবরস্থানে জামেনার দাফন সম্পন্ন হয়

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১০ ঘন্টা আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১৫ ঘন্টা আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১৬ ঘন্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

১ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

১ দিন আগে
ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

জাতীয় নির্বাচন | ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

১ দিন আগে
জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

জাতীয় নির্বাচন | জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

১ দিন আগে
বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

১ দিন আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।