লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

আলমডাঙ্গা থানা পুলিশ ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ টাকাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৩ জানুয়ারী, ২০২৬ | ০২:৩৮ দুপুর ১৯৮ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গা থানা পুলিশ ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ টাকাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার

আলমডাঙ্গা থানা পুলিশ ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ টাকাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। ১২ জানুয়ারি সোমবার সন্ধ্যায় ও রাতে আলমডাঙ্গা রেল ষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৭০ পিস ট্যাপেন্টাডল ও নগদটাকাসহ ২ জনকে ও ২০ পিস ট্যাপেন্টাডলসহ ১ জনকে গ্রেফতার করে।


পুলিশ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা থানার এস মনিরুল হক হাওলাদার ও এসআই আলমগীর কবীর সংগীয় অফিসার ও ফোর্সসহ আলমডাঙ্গা থানা এলাকায় সন্ধ্যায় ও রাতে পৃথক মাদক দ্রব্যবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।


এসআই মনিরুল হক হাওলাদার গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় আলমডাঙ্গা থানাধীন স্টেশনপাড়া এলাকার বাবু মোল্লা মার্কেটের পেছনে ফারুকের পুকুরপাড়ে অভিযান চালায়। অভিযানকালে সেখান স্টেশনপাড়ার মৃত মহর আলীর ছেলে মাদকসহ একাধিক মামলার আসামী মাদক ব্যবসায়ী সাজ্জাদুল আলম ছপু (৪২) এবং ক্যানেলপাড়া (টকিজ সিনেমা হল রোড)“র শ্রী অশোক ঘোষের ছেলে শ্রী অন্তর ঘোষ (৩২)কে গ্রেফতার করে। পুলিশ তাদের নিকট থেকে ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ হাজার ১৮০ টাকা উদ্ধার করে।


এদিকে সন্ধ্যার পর এসআই গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় আলমডাঙ্গা থানাধীন স্টেশনপাড়া এলাকা থেকে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার চকহারদী গ্রামের লুৎফর রহমানের ছেলে সৌদি প্রবাসী মাদক সেবী ও ব্যবসায়ী আফজাল হোসেন(২৮)কে গ্রেফতার করে। তার জুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুব্বার পকেট থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।


এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।


পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত সাজ্জাদুল আলম ছপুর বিরুদ্ধে মাদক ও চুরিসহ ১১টি মামলা এবং শ্রী অন্তর ঘোষের বিরুদ্ধে মাদক ও চুরিসহ ৭টি মামলা রয়েছে।


পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

২ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

৫ ঘন্টা আগে
আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

আজ কিস ডে | আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

৫ ঘন্টা আগে
প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

জাতীয় নির্বাচন | প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

৬ ঘন্টা আগে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

জাতীয় নির্বাচন | জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

৬ ঘন্টা আগে
দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

জাতীয় নির্বাচন | দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

৭ ঘন্টা আগে
ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

৮ ঘন্টা আগে
৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৮ ঘন্টা আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।