লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

আলমডাঙ্গার কুমারী ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা ও  বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৩ জানুয়ারী, ২০২৬ | ০২:৪২ দুপুর ১৫২ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গার কুমারী ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া


আলমডাঙ্গার কুমারী ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ জানুয়ারি মঙ্গলবার কুমারী ইউনিয়ন বিএনপির ৮ নং ওয়ার্ড কুমারী গাংপাড়া বিএনপির আয়োজনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


মতবিনিময় সভায় বিএনপির নেতা নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম।


এসময় তিনি বলেন, দীর্ঘদিন পর আমরা আবার একটি গুরুত্বপূর্ণ জাতীয় সংসদ নির্বাচনের মুখোমুখি। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শরীফুজ্জামান শরীফকে বিজয়ী করতে কুমারী ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলীয় কোন্দল, ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে। তিনি আরও বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি করে।


প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুবুর রহমান মহাবুল। এসময় তিনি বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে বিজয় নিশ্চিত করতে হলে দলের প্রতিটি স্তরের নেতাকর্মীকে নিষ্ঠা, সততা ও ঐক্য নিয়ে মাঠে কাজ করতে হবে।


বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন, ইউনিয়ন বিএনপির নেতা জাহিদুল ইসলাম, রমজান আলী মন্ডল, ওহাব আলী, আবু দাউদ,অর্ধেন্দু কুমার সাহা, আনোয়ার হোসেন মন্ডল আইজেল হক। ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আবু বকর সিদ্দিকের উপস্থাপনায় উপস্থিত ছিলেন কৃষকদলের সভাপতি ইকরামুল হক,বিএনপি নেতা আলী কদর, জাহাঙ্গীর আলম বাদল, সাইফুল ইসলাম, সুকচান, আব্দুর রহিম, আলী জিন্নাহ, আলমগীর হোসেন, হামিদুল হক, মতিয়ার রহমান প্রমুখ।


সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা, তাঁর পরিবারের সদস্যদের সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।





ট্যাগসমূহ: #খালেদা জিয়া

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১০ ঘন্টা আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১৫ ঘন্টা আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১৬ ঘন্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

১ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

১ দিন আগে
ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

জাতীয় নির্বাচন | ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

১ দিন আগে
জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

জাতীয় নির্বাচন | জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

১ দিন আগে
বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

১ দিন আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।