চুয়াডাঙ্গায় বিজিবি কর্তৃক ৩ কোটি ১৮ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
চুয়াডাঙ্গায় বিজিবি কর্তৃক ৩ কোটি ১৮ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে উদ্ধার করা প্রায় ৩ কোটি ১৮ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে। বুধবার দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে এ মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান।
অনুষ্ঠানে উদ্ধার হওয়া মাদকদ্রব্য আগুনে পুড়িয়ে এবং রোলার দিয়ে গুঁড়িয়ে ধ্বংস করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১ আগস্ট থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। অভিযানে মাদক পাচারের সঙ্গে জড়িত ৪৯ জনকে আটক করা হয়।
ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে ছিল ৩ হাজার ৯৮৩ বোতল বিদেশি মদ, ১০ হাজার ৬১৭ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল, ২৯ বোতল বিয়ার, ২ হাজার ২৩৮ কেজি গাঁজা, ১ দশমিক ৮৫৭ গ্রাম হেরোইন এবং ১ দশমিক ৮৯ কেজি কোকেন। এছাড়াও বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট ধ্বংস করা হয়।
অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৭
১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার শিক্ষক এনামুল হক সাময়িক বরখাস্ত
১৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় আড়ম্বরপূর্ণ আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন
১৮ ঘন্টা আগে