লগইন
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ‌্য সেবার মান উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এমপি মাসুদ পারভেজ রাসেল
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৭ মে, ২০২৬ | ০৫:৫৪ বিকাল ৪৩০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ‌্য সেবার মান উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এমপি মাসুদ পারভেজ রাসেল

বাড়াদী প্রতিনিধি : আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল।

সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক চিকিৎসাসেবা ও ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় এন্টিভেনম ভ্যাকসিন কার্যক্রম চালু, রোগীদের সেবার মান বৃদ্ধি, জনবল সংকট নিরসন, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং কর্মপরিবেশ উন্নয়নের বিষয় গুরুত্ব পায়।

সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন এবং আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বাণী ইসরাইল।

এসময় সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং চিকিৎসাসেবা আরও জনবান্ধব ও কার্যকর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা এ কে এম হেলাল উদ্দিন, দাতা পরিবারের আখেরুজ্জামান খান, রাকিবুল ইসলাম, মোহাম্মদ আলাউদ্দিন হোসেন, আশরাফুল আলম মণ্ডল, আরএমও ডা. আব্দুল্লাহ আল মামুন, বিপ্লব শেখসহ হাসপাতালের চিকিৎসক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমপি মাসুদ পারভেজ রাসেল বলেন, “হাসপাতালের মান উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এর কোনো বিকল্প নেই।” তিনি আরও বলেন, হাসপাতালের সকল ধরনের সংকট নিরসনে উচ্চ পর্যায়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট মহলের সঙ্গে কথা বলবেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

১ ঘন্টা আগে
লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

এক নজরে ৬ নভেম্বরের চিত্র

১ ঘন্টা আগে
এক নজরে ৬ নভেম্বরের চিত্র

মেহেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

২ ঘন্টা আগে
মেহেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের পূর্বানুমতির প্রস্তাব

৩ ঘন্টা আগে
সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের পূর্বানুমতির প্রস্তাব

নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের

কাঁটাতারের বাধা পেরিয়ে ৫০ বছর পর শতবর্ষী বাবার নিথর দেহ দেখলেন মেয়ে

১১ ঘন্টা আগে
কাঁটাতারের বাধা পেরিয়ে ৫০ বছর পর শতবর্ষী বাবার নিথর দেহ দেখলেন মেয়ে

মুজিবনগরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্‌যাপনে র‌্যালি ও আলোচনা সভা

১২ ঘন্টা আগে
মুজিবনগরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্‌যাপনে র‌্যালি ও আলোচনা সভা

সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

১২ ঘন্টা আগে
সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৭

১৩ ঘন্টা আগে
দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৭

৬২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

১৩ ঘন্টা আগে
৬২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।