লগইন
চুয়াডাঙ্গা মাযাহিরুল উলুম মাদরাসার আজীবন দাতা সদস্য ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
বড় করে দেখুন
নিজস্ব প্রতিবেদক আপডেট: ১২ এপ্রিল, ২০২৬ | ১১:৩৪ রাত ৪০৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গা মাযাহিরুল উলুম মাদরাসার আজীবন দাতা সদস্য ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার সিএন্ডবিপাড়ায় অবস্থিত মাযাহিরুল উলুম মাদরাসার আজীবন দাতা সদস্য ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টা ৩০ মিনিটে মাদরাসার শিক্ষক হাফেজ জালালুদ্দিনের কুরআন তেলাওয়াত ও আলমডাঙ্গা উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা মাসুদ কামালের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।


অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা কোর্ট জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতীব মুফতি রুহুল আমীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মুস্তাফা কামাল কাসেমী।


সভাপতির বক্তব্যে মুফতি মুস্তাফা কামাল কাসেমী মাদরাসার প্রতিষ্ঠালগ্ন থেকে গত ৬ বছরের সার্বিক অগ্রগতি তুলে ধরেন। তিনি বলেন, ২০২০ সালের মে মাসে অল্প পরিসরে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি বর্তমানে ৪ বিঘা ১০ কাঠা জমির ওপর প্রতিষ্ঠিত। বর্তমানে প্রায় ১০০ জন আবাসিক ছাত্র এখানে অধ্যয়ন করছে। তিনি আরও জানান, মাদরাসার শিক্ষার মান অত্যন্ত সন্তোষজনক এবং বিগত বেফাক ও হুফ্ফাজের কেন্দ্রীয় বোর্ড পরীক্ষায় ১ জন দেশসেরা সহ ৩ জন মেধাতালিকায় স্থান অর্জন করেছে এবং আরও ২ জন মুমতাজ (এ প্লাস) ফলাফল অর্জন করেছে।

তিনি উপস্থিত দাতা সদস্য ও সুধীজনদের উদ্দেশে বলেন, আল্লাহর রহমত ও সবার সহযোগিতায় প্রতিষ্ঠানটি দিন দিন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। তবে প্রতিষ্ঠান বড় হওয়ার সাথে সাথে এর ব্যয়ভারও বৃদ্ধি পাচ্ছে। তাই তিনি সকলকে মাদরাসার সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং আর্থিক ও পরামর্শমূলক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৬ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৭ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৭ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৮ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৯ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৯ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।