লগইন
আলমডাঙ্গায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ৪৭তম বিজ্ঞান মেলা উদ্বোধন
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১২ এপ্রিল, ২০২৬ | ০২:৪০ দুপুর ৪০২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ৪৭তম বিজ্ঞান মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুই দিনব্যাপী ৪৭তম বিজ্ঞান মেলা-২০২৬ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) উপজেলা মঞ্চ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ মেলায় উপজেলার ২৫টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।


সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার।


পরে দুপুরে বিজ্ঞান মেলা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রানীসম্পদ সম্পদ কর্মকর্তা ডা. এএসএম মাহমুদুল হক, একাডেমি সুপারভাইজার ইমরুল হক, আইসিটি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আশরাফুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান ও সহকারী শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।


আলোচনা সভায় বক্তরা বলেন- বিজ্ঞানই আজকের বিশ্বের মূল চালিকাশক্তি। একটি দেশ কতটা এগিয়ে যাবে, তা অনেকাংশেই নির্ভর করে সেই দেশের তরুণ প্রজন্ম কতটা বিজ্ঞানমনস্ক, সৃজনশীল এবং প্রযুক্তিনির্ভর চিন্তায় অভ্যস্ত তার উপর। এ ধরনের বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের গণ্ডিতে সীমাবদ্ধ রাখে না, বরং তাদের চিন্তার জগৎকে প্রসারিত করে, নতুন কিছু উদ্ভাবনের সাহস জোগায়।


এই মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকেই ভবিষ্যতের বিজ্ঞানী, গবেষক ও উদ্ভাবক তৈরি হবে। তাই শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও উচিত সন্তানদের বিজ্ঞানচর্চায় উৎসাহিত করা। একটি বিজ্ঞানভিত্তিক, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে এ ধরনের আয়োজনের কোনো বিকল্প নেই।


মেলায় উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও বৈজ্ঞানিক মডেল প্রদর্শন করে। স্টলগুলো ঘুরে দর্শনার্থীরা শিক্ষার্থীদের কাজের প্রশংসা করেন এবং নতুন নতুন উদ্ভাবন সম্পর্কে ধারণা লাভ করেন।


সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

৩ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

৩ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১৩ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৫ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।