আলমডাঙ্গা পৌর ও উপজেলাবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন হাসিবুল হক লিপু
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গা পৌর ও উপজেলাবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন হাসিবুল হক লিপু
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে আলমডাঙ্গা পৌর ও উপজেলাবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চ্যানেল ডি’র চেয়ারম্যান, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক (আলমডাঙ্গা উপজেলা বিএনপি) এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সহ-সম্পাদক (চুয়াডাঙ্গা জেলা যুবদল) মোঃ হাসিবুল হক (লিপু)।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “নতুন বছরের নতুন প্রত্যয়ে আমরা আলমডাঙ্গার সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও সুশাসন প্রতিষ্ঠায় একযোগে কাজ করতে চাই।
তিনি আরও বলেন, “বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ।
এই উৎসব সকল ভেদাভেদ ভুলে মানুষে মানুষে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে।
হাসিবুল হক লিপু আশা প্রকাশ করেন, নতুন বছর সবার জীবনে বয়ে আনবে সুখ, শান্তি ও সমৃদ্ধি। পাশাপাশি তিনি সকলকে নববর্ষ উদযাপনে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।