চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার কুমারী ইউনিয়নে মহিলা সমাবেশ অনুষ্ঠিত
জাতীয় নির্বাচন চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার কুমারী ইউনিয়নে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে কুমারী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাড়গাড়ি গ্রামে পৃথক দুটি মহিলা সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে মহিলা নেত্রী রুবিনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম।
তিনি বলেন, ধানের শীষ প্রতীক এ দেশের মানুষের অধিকার ও গণতন্ত্রের প্রতীক। দীর্ঘদিন ধরে মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত। এই নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
তিনি আরও বলেন, নারীরা সব সময় গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামীতেও ভোটের মাঠে নারীদের শক্তিশালী উপস্থিতিই বিএনপির বিজয় নিশ্চিত করবে। বিএনপি ক্ষমতায় এলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে।” এ সময় তিনি সবাইকে নিজ নিজ বাড়ি, প্রতিবেশী ও আত্মীয়স্বজনদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
মহিলা সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমারী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুবুর রহমান মহাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন ও সাধারণ সম্পাদক আবু শামা।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের উপস্থাপনায় সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মজিবুল, ওল্টু, আমান, হামজা, আহসান, আলী হোসেন, রকিবুল, হাসন, মোজাল, হামিদুলসহ ওয়ার্ড মহিলা দলের নেতাকর্মীরা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান
২ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান
৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি
৬ ঘন্টা আগে