লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০১ ফেব্রুয়ারি, ২০২৬ | ০২:১১ দুপুর ১০২ বার পঠিত
ফন্ট সাইজ:

জাতীয় নির্বাচন চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা মডেল মসজিদ চত্বর থেকে উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে এ নির্বাচনী মিছিলের আয়োজন করা হয়।


মিছিলটি মডেল মসজিদ চত্বর থেকে শুরু হয়ে শহরের হাইরোড, চালতলার মোড়, সোনাপট্টি, হলুদপট্টি হয়ে মাছ বাজার প্রদক্ষিণ করে আলিফ উদ্দিন মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।


নির্বাচনী মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন, উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল, খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলা সভাপতি মাওলানা মনিরুজ্জামান, পৌর জামায়াতের আমীর মাহের আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, পৌর জামায়াতের আমীর মুসলিম উদ্দিন, উপজেলা যুব বিভাগের সভাপতি তরিকুল ইসলাম, উপজেলা নায়েবে আমীর ইউসুফ আলী মাস্টার, পৌর জামায়াতের নায়েবে আমীর মাওলা জুলফিকার আলী মাস্টারসহ মিছিলে জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।


বক্তারা বলেন, দেশে দীর্ঘদিন ধরে দুর্নীতি, চাঁদাবাজি ও দুঃশাসনের রাজনীতি চলছে। আমরা আর কোনো চাঁদাবাজকে ভোট দিতে চাই না। জনগণ এখন পরিবর্তন চায়। সৎ, যোগ্য ও ন্যায়পরায়ণ নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সবাইকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তারা।


বক্তারা আরও বলেন, এই নির্বাচন দেশ ও জাতির ভবিষ্যৎ নির্ধারণ করবে। আমরা এমন একজন প্রতিনিধিকে জাতীয় সংসদে পাঠাতে চাই, যিনি মানুষের অধিকার ও ন্যায়বিচারের পক্ষে সাহসের সঙ্গে কথা বলবেন। আমাদের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল একজন সৎ ও যোগ্য প্রার্থী। তাকে বিজয়ী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে কাজ করতে হবে।


সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

১ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

৫ ঘন্টা আগে
আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

আজ কিস ডে | আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

৫ ঘন্টা আগে
প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

জাতীয় নির্বাচন | প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

৫ ঘন্টা আগে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

জাতীয় নির্বাচন | জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

৬ ঘন্টা আগে
দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

জাতীয় নির্বাচন | দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

৬ ঘন্টা আগে
ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

৮ ঘন্টা আগে
৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৮ ঘন্টা আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।