লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান
বড় করে দেখুন
খাইরুল ইসলাম: নিজস্ব প্রতিবেদক আপডেট: ০১ ফেব্রুয়ারি, ২০২৬ | ০২:৫৪ দুপুর ২৪৪ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

​চুয়াডাঙ্গার আলমডাঙ্গার স্বনামধন্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন "উদ্ভাস সাহিত্য সংস্থা" -এর উদ্যোগে আলমডাঙ্গার হাইরোডে উদ্ভাস সাহিত্য সংস্থার কার্যালয়ে এক বর্ণাঢ্য গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সংস্থার ২২তম প্রতিষ্ঠা বার্ষিক পূর্তিতে গতকাল ১ ফেব্রুয়ারি, (রোববার) সন্ধ্যা ৬.৩০মিনিটে "সাহিত্য জীবনের কথা বলে" এই স্লোগানকে সামনে রেখে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণীজনের হাতে সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।

​২০০৪ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি দীর্ঘ দুই দশক ধরে শিল্প, সাহিত্য ও সমাজসেবায় অবদান রেখে আসছে। এরই ধারাবাহিকতায়, শিক্ষা ও গবেষণার পাশাপাশি সাহিত্যে বিশেষ অবদানের জন্য মাফরুহা আলমকে সম্মাননা 'ক্রেস্ট ও স্বীকৃতি সনদপত্র' প্রদান করা হয়। মাফরুহা আলমের পক্ষে সনদ ও ক্রেস্ট গ্রহণ করেন তাঁর স্বামী ড. মুসফিকুর রহুমান।

মাফরুহা আলম আলমডাঙ্গার কলেজপাড়ার পুত্রবধু। বর্তমানে তিনি ঢাকার মোহাম্মদপুরের আদাবর এলাকার বাসিন্দা এবং প্রয়াত শামসুল আলম ও দিলরুবা আলমের সন্তান।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, মাফরুহা আলমের মতো গুণীজনদের এই সম্মাননা প্রদান আগামী প্রজন্মের জন্য একটি সঠিক পথের দিক-নির্দেশনা এবং পাথেয় হিসেবে কাজ করবে। সনদপত্রে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ও সুদীর্ঘ জীবন কামনা করা হয়।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, সুস্থ সংস্কৃতি চর্চা ও মেধার সঠিক মূল্যায়নই পারে সমাজ থেকে অন্ধকার দূর করতে। ' আলোচকগণ আরও বলেন, যে দেশে গুণীজনের কদর হয় না, সে সমাজে গুণীজন জন্ম না। কহন কুদ্দুসের সভাপতিত্ত্বে ও তামিম হুসেন ডালিমের সঞ্চালনায় এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-

ড.মো. হেলাল উদ্দিন, ড. খোন্দকার মুশফিকুর রহমান, মো. মোস্তাফিজ ফরায়েজী, তামিম হুসাইন ডালিম, কাজল আহমেদ, এমদাদুল হক, মনোয়ার হোসেন, হামিদুল ইসলাম, আনোয়ার রশীদ সাগর, আনোয়ার-অর-রশীদ, খোন্দকার শাহ আলম মন্টু, মো. আবু জাফর, এম. সিদ্দিকুর রহমান, কবি গোলাম রহমান চৌধুরী ,খাইরুল ইসলামসহ প্রমুখ।

উদ্ভাস সাহিত্য সংস্থা' তাদের এই সৃজনশীল কার্যক্রম আগামীতেও অব্যাহত রাখবে বলে অতিথিগণ প্রত্যাশা ব্যক্ত করেন।

ট্যাগসমূহ: #আলমডাঙ্গা

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় ৭টি শক্তিশালি ল্যান্ডমাইন নিস্ক্রিয় করলো সেনাবাহিনির বোম ডিসপোজাল ইউনিট

চুয়াডাঙ্গায় ৭টি শক্তিশালি ল্যান্ডমাইন নিস্ক্রিয় করলো সেনাবাহিনির বোম ডিসপোজাল ইউনিট

৪৭ মিনিট আগে
চুয়াডাঙ্গায় কিশোরিকে গণধর্ষণের ঘটনায় নারীসহ ৬ জন গ্রেফতার

ধর্ষণ | চুয়াডাঙ্গায় কিশোরিকে গণধর্ষণের ঘটনায় নারীসহ ৬ জন গ্রেফতার

৫৬ মিনিট আগে
নিমগ্ন পাঠাগারে স্বাধীনতার কবিতা পাঠ ও দোয়া মাহফিল

নিমগ্ন পাঠাগারে স্বাধীনতার কবিতা পাঠ ও দোয়া মাহফিল

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গা উপজেলা জামায়াত ইসলামীর দায়িত্বশীল সমাবেশে অনু‌ষ্ঠিত

আলমডাঙ্গা উপজেলা জামায়াত ইসলামীর দায়িত্বশীল সমাবেশে অনু‌ষ্ঠিত

২২ ঘন্টা আগে
আফিয়া নূর ফাউন্ডেশনের আফিয়া নূর বৃত্তি প্রকল্প’-র বৃত্তি প্রদান: মেধার আলোয় আলোকিত এক মানবিক আয়োজন

শিক্ষা | আফিয়া নূর ফাউন্ডেশনের আফিয়া নূর বৃত্তি প্রকল্প’-র বৃত্তি প্রদান: মেধার আলোয় আলোকিত এক মানবিক আয়োজন

২৩ ঘন্টা আগে
হাটবোয়ালিয়ায় নতুন কুঁড়ি প্রিমিয়ার লিগের ফাইনালে দূর্ধর্ষ একাদশ চ্যাম্পিয়ন

হাটবোয়ালিয়ায় নতুন কুঁড়ি প্রিমিয়ার লিগের ফাইনালে দূর্ধর্ষ একাদশ চ্যাম্পিয়ন

২৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ পালন

আলমডাঙ্গায় বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ পালন

১ দিন আগে
আলমডাঙ্গার কেদারনগর গ্রামের বটতলার মাদক আসর ভেঙে দিল পুলিশ, টাপেন্টাডলসহ আটক ২

আলমডাঙ্গার কেদারনগর গ্রামের বটতলার মাদক আসর ভেঙে দিল পুলিশ, টাপেন্টাডলসহ আটক ২

২ দিন আগে
আলমডাঙ্গার ছত্রপাড়া গ্রা‌মের আলোচিত শিমুল কাজী হত্যা মামলায় পিতা-পুত্র গ্রেফতার

আটক | আলমডাঙ্গার ছত্রপাড়া গ্রা‌মের আলোচিত শিমুল কাজী হত্যা মামলায় পিতা-পুত্র গ্রেফতার

২ দিন আগে
মহান  স্বাধীনতা দিবসে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির ফ্রি মেডিকেল ক্যাম্প

মহান স্বাধীনতা দিবসে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির ফ্রি মেডিকেল ক্যাম্প

৩ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।