লগইন
বসুন্ধরা গ্রুপের সঙ্গে চীনা গুয়াংসি ইউফেংয়ের সমঝোতা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৬ অক্টোবর, ২০২৬ | ০৭:০০ সকাল ১০৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

অর্থনীতি
সিমেন্ট শিল্পে আধুনিকায়ন ও বিনিয়োগ | বসুন্ধরা গ্রুপের সঙ্গে চীনা গুয়াংসি ইউফেংয়ের সমঝোতা

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সিমেন্ট শিল্পে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি, অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োগ এবং নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টির লক্ষ্যে চীনের স্বনামধন্য প্রতিষ্ঠান গুয়াংসি ইউফেং কোং লিমিটেডের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে মেঘনা সিমেন্ট মিলস পিএলসি এবং বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড (বিআইসিএল)। এই চুক্তির মূল লক্ষ্য হলো দুই প্রতিষ্ঠানের মধ্যে প্রযুক্তিগত জ্ঞান বিনিময়, কারিগরি দক্ষতা হস্তান্তর এবং কৌশলগত বিনিয়োগের সম্ভাবনাগুলো খতিয়ে দেখা।

গত বুধবার রাজধানীর বসুন্ধরা সুপারগলফে আয়োজিত এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। মেঘনা সিমেন্ট ও বিআইসিএলের পক্ষে এতে স্বাক্ষর করেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের চেয়ারম্যান সাফওয়ান সোবহান। অন্যদিকে, গুয়াংসি ইউফেংয়ের প্রতিনিধিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান লেই ঝেনবিন।

চুক্তি অনুযায়ী, চীনা এই প্রতিষ্ঠানটি মেঘনা সিমেন্ট ও বিআইসিএলকে উল্লেখযোগ্য বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহায়তা দিতে সম্মত হয়েছে। সিমেন্ট উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার, কর্মদক্ষতা বৃদ্ধি এবং উৎপাদন প্রক্রিয়াকে আরও কার্যকর করতে দুই পক্ষ যৌথভাবে কাজ করবে। সহযোগিতার সুনির্দিষ্ট ক্ষেত্র এবং এর বাস্তবায়নের পদ্ধতি নিয়ে পরবর্তী সময়ে বিস্তারিত আলোচনা চলবে।

‘বাংলাদেশ অ্যান্ড চায়না: বিল্ডিং দ্য ফিউচার টুগেদার’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা বলেন, এই অংশীদারিত্ব বাংলাদেশ ও চীনের বাণিজ্যিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং দেশের সিমেন্ট শিল্পের আধুনিকায়নে ব্যাপক ভূমিকা রাখবে। দুই দেশের শিল্প প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতা, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়ে উৎপাদন সক্ষমতা বাড়বে এবং ভবিষ্যতে যৌথ বিনিয়োগের সুযোগ আরও প্রসারিত হবে।

বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের চিফ অপারেটিং অফিসার (সিওও) শাহেদ জাহিদ অনুষ্ঠানে বলেন, সিমেন্ট কারখানাসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কার্যক্রমে দক্ষতা বাড়াতে গুয়াংসি ইউফেংয়ের বিশেষ অভিজ্ঞতা রয়েছে। বর্তমান বৈশ্বিক বাজার পরিস্থিতি, নৌপথে পণ্য পরিবহনের জটিলতা এবং বিভিন্ন অঞ্চলে চলমান যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থায় যে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, তা মোকাবিলায় এই সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে।

তিনি আরও বলেন, গুয়াংসি ইউফেংয়ের কারিগরি জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে সরবরাহ ব্যবস্থাকে আরও দক্ষ ও কার্যকর করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে তাদের কাছ থেকে অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে নিজেদের উৎপাদন প্রক্রিয়া ও প্রযুক্তিগত সক্ষমতা উন্নত করাও এই অংশীদারিত্বের অন্যতম উদ্দেশ্য।

গুয়াংসি ইউফেংয়ের চেয়ারম্যান লেই ঝেনবিন তাঁর বক্তব্যে উল্লেখ করেন, চীনের সিমেন্ট উৎপাদন শিল্পে সিনোমা শিয়ামেন অন্যতম প্রাচীন ও বৃহৎ একটি প্রতিষ্ঠান। সিমেন্ট শিল্পে এর সমন্বিত সরবরাহ ব্যবস্থা এবং উন্নত উৎপাদন প্রযুক্তি রয়েছে। বাংলাদেশ ও চীনের সম্পর্ক জোরদার করার পাশাপাশি সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের সঙ্গে সহযোগিতার সুযোগ পেয়ে তারা আনন্দিত। যৌথ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের সিমেন্ট শিল্পের রূপান্তর ও উন্নয়নে অবদান রাখতে তারা বদ্ধপরিকর।

অনুষ্ঠানে মেঘনা সিমেন্ট মিলস পিএলসি, বিআইসিএল এবং সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গুয়াংসি ইউফেংয়ের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির উপপ্রধান প্রকৌশলী দেং ইউলিয়ানসহ অন্যান্য কর্মকর্তারা।

এ ছাড়া, সিনো বিডি এনার্জি প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ছিন ইয়ানশিয়ং, জেনারেল ম্যানেজার ইয়ে ঝেনহং এবং ইয়ুনহাই মাইনিং গ্রুপের চেয়ারম্যান ওয়ে গুয়াংহাইসহ আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মেঘনা সিমেন্ট ও বিআইসিএল আশা করছে, গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে এই সমঝোতা প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন দ্বার উন্মোচন করবে। এর মাধ্যমে সিমেন্ট উৎপাদনে সক্ষমতা বৃদ্ধি, শিল্প প্রতিষ্ঠানের কার্যকারিতা উন্নয়ন এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগ সম্প্রসারণের পথ সুগম হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

১ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

১ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১১ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৫৯ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৫ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।