লগইন
কুষ্টিয়ার লালন আখড়ায় পুলিশের অভিযান, ২ হাজার কলকে জব্দ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৬ অক্টোবর, ২০২৬ | ০৮:০১ সকাল ১০৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

কুষ্টিয়া
কুষ্টিয়ার লালন আখড়ায় পুলিশের অভিযান, ২ হাজার কলকে জব্দ

বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালা মাদকমুক্ত রাখতে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই অংশ হিসেবে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়ির মেলার মাঠ থেকে গাঁজা সেবনের প্রায় দুই হাজার সরঞ্জাম (কলকে) জব্দ করেছে পুলিশ।

আগামী ১৭ অক্টোবর থেকে ছেঁউড়িয়ায় তিন দিনব্যাপী স্মরণউৎসব ও মেলা শুরু হতে যাচ্ছে। প্রতিবছরের মতো এবারও দেশ-বিদেশের হাজার হাজার বাউল, সাধু ও লালন অনুসারী এই আখড়াবাড়িতে সমবেত হচ্ছেন। উৎসব প্রাঙ্গণকে মাদকমুক্ত রাখতে পুলিশ প্রশাসন বিশেষ অভিযান শুরু করেছে।

কুমারখালী থানা পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার থেকে শুরু হওয়া মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আখড়াবাড়ির বিভিন্ন স্থান থেকে আনুমানিক দুই লাখ টাকারও বেশি মূল্যের কলকে জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব সরঞ্জাম ধ্বংস করা হবে বলে জানিয়েছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন। এছাড়া গত বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় প্রায় ২০০ পুলিশ সদস্যের একটি দল আখড়া প্রাঙ্গণে যৌথ অভিযান পরিচালনা করে।

কুমারখালী দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাবীব চৌহান এবং চুয়াডাঙ্গা থেকে আসা সাধু শান্ত ফকির জানান, সাঁইজির দর্শনের সঙ্গে মাদক বা গাঁজার কোনো সম্পর্ক নেই। প্রকৃত বাউলসাধকেরা সবসময় মাদকমুক্ত পরিবেশে লালন উৎসব আয়োজনের দাবি জানিয়ে আসছেন।

লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌহিদ বিন হাসান জানান, এবার মাদকমুক্ত লালন উৎসব নিশ্চিত করতে প্রশাসন ও পুলিশ যৌথভাবে কাজ করছে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ

১৯ মিনিট আগে
হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

৩৮ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

৩৯ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

৪৯ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।