লগইন
বৃষ্টিভেজা বিকেলে হেসে উঠলো সূর্য, পঞ্চপান্ডবের ভবের হাটে মরমী সুরের মূর্ছনায় দর্শক মাতালেন শিল্পীরা
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৭ এপ্রিল, ২০২৬ | ১২:৫৮ রাত ৫৫৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

বৃষ্টিভেজা বিকেলে হেসে উঠলো সূর্য, পঞ্চপান্ডবের ভবের হাটে মরমী সুরের মূর্ছনায় দর্শক মাতালেন শিল্পীরা

বৈশাখের বিকেলটা শুরু হয়েছিল একরাশ অনিশ্চয়তায়—হঠাৎ নেমে আসা বৃষ্টির ফোঁটায় যেন থমকে গিয়েছিল আয়োজনের ছন্দ। কিন্তু প্রকৃতি বেশিক্ষণ বিমুখ থাকেনি। মেঘ সরিয়ে যখন সূর্য উঁকি দিল, তখনই যেন নতুন আশার আলোয় জেগে উঠল আলমডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরের এরশাদ মঞ্চ। আর সেই আলোয় শুরু হলো মরমী সুরের এক অনন্য আয়োজন—“পঞ্চপান্ডবের ভবের হাট”।


তিন দিনব্যাপী বৈশাখী মেলার গতকাল শেষ দিনে এই ব্যতিক্রমধর্মী বাউল সঙ্গীতানুষ্ঠান শুধু একটি সাংস্কৃতিক আয়োজন ছিল না—এ ছিল আত্মার খোঁজে সমবেত হওয়া মানুষের এক মিলনমেলা। বাউল সম্রাট লালন শাহ-র দর্শন, একুশে পদকপ্রাপ্ত সাধক খোদাবক্স শাহ-র মরমী বাণী, সর্বশাস্ত্র পণ্ডিতখ্যাত বেহাল শাহ, উদাস বাউল ইউনুস শাহ ও শ্রীনাথ গোসাঁই—এই পাঁচ সাধকের গানে গানে মঞ্চ হয়ে ওঠে এক ভাবলোকের দরবার।


দুই বাংলায় আলোচিত চলচ্চিত্র মনের মানুষ-র খ্যাতিমান কণ্ঠশিল্পী লতিফ শাহ, বেতার শিল্পী রইচ উদ্দীন, সঙ্গীতের উস্তাদ রেজাউল করিম, সানোয়ার দেওয়ান, লালিম প্রমুখ শিল্পীদের পরিবেশনায় ছড়িয়ে পড়ে মরমী আবেশ।


এ সময়ের সেনসেশন স্বপন বৈরাগী ও দুই বাংলার জনপ্রিয় বংশীবাদক খোকন-র যুগলবন্দী দর্শকশ্রোতাকে সবিশেষ মুগ্ধ করে—বৃষ্টিভেজা বিকেল পেরিয়ে সেই সুর যেন হয়ে ওঠে রোদঝলমলে এক অনুভূতির ভাষা। নামিয়ে আনে মিস্ট্রিক সন্ধ্যা রাতের আবেশ।


ব্যতিক্রমধর্মী এ সঙ্গীতানুষ্ঠানটি উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার। এ সময় তিনি বলেন,

“বাউল গান শুধু সুরের অনুরণন নয়, এটি বাংলার মানুষের চিরন্তন আত্মপরিচয়ের প্রতিচ্ছবি। এই সঙ্গীত মানুষকে ভেতর থেকে জাগিয়ে তোলে, মানুষকে মানুষ হওয়ার শিক্ষা দেয়। লোকজ সংস্কৃতি আমাদের শিকড়—যে শিকড়ের উপর দাঁড়িয়ে আমাদের সমাজ ও সভ্যতার ভিত্তি নির্মিত। আজকের এই আয়োজন প্রমাণ করে, আমাদের মাটি এখনো তার নিজস্ব সুর হারায়নি। নতুন প্রজন্মকে যদি এই শিকড়ের সাথে যুক্ত করা যায়, তবে তারা কেবল আধুনিক নয়, মানবিক ও সংস্কৃতিবান মানুষ হিসেবেও গড়ে উঠবে। তাই এই ধরনের আয়োজন শুধু উৎসব নয়, এটি ভবিষ্যৎ নির্মাণের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”


স্বাগত বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি ও আলমডাঙ্গা নাগরিক কমিটির সহসভাপতি রহমান মুকুল বলেন,

“এতদাঞ্চলের মরমি সাধক কবিদের সঙ্গীত মূল্যবান সম্পদ। এই সম্পদ, এই সাংস্কৃতিক উত্তরাধিকার পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিতে, নতুন প্রজন্মের সাথে মেলবন্ধন রচনা করে আমাদের আজকের এই আয়োজন।


তিনি বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন,সংস্কৃতি হচ্ছে হিরার আংটি। আর তা থেকে ঠিকরে বের হওয়া আলোকরশ্মি হচ্ছে সভ্যতা। আমাদের নতুন প্রজন্মের জন্য অধিক সুন্দর সভ্যতা নির্মাণ করে দিতে হলে প্রয়োজন সুস্থ ও শুদ্ধ সংস্কৃতি চর্চা। তার জন্য মেধাবীদের সংস্কৃতি চর্চায় এগিয়ে আসতে হবে। না হলে সুস্থ সংস্কৃতির শূন্যস্থান দখল করবে অপসংস্কৃতি ও সাংস্কৃতিক আগ্রাসন।


বার্ট্রান্ড রাসেল-এর উদ্ধৃতি উল্লেখ করে তিনি বলেন,

“শিক্ষার অন্যতম উদ্দেশ্য হচ্ছে সংস্কৃতবান হওয়া। সংস্কৃতির জ্ঞানশূন্য তথাকথিত শিক্ষিতরা ব্যক্তিত্বহীন।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চ্যানেল ডিও’র সিইও টিপু সুলতান।


এ সময় তিনি বলেন, 

চ্যানেল ডিও’র সিইও টিপু সুলতান বলেন, “লোকজ সংস্কৃতি একটি জাতির আত্মপরিচয়ের মূল ভিত্তি। এই ধরনের আয়োজন আমাদের শেকড়ের সাথে নতুন প্রজন্মকে পরিচিত করে এবং তাদের মাঝে মানবিক মূল্যবোধ জাগ্রত করে। চ্যানেল ডিও সবসময় সুস্থ সংস্কৃতি চর্চার পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগে সহযোগিতা অব্যাহত রাখবে। আমরা বিশ্বাস করি, সংস্কৃতির বিকাশই একটি সুন্দর ও আলোকিত সমাজ নির্মাণের পথ দেখায়।


তাছাড়াও বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সাংবাদিক শাহ আলম মন্টু, হামিদুল আজম, প্রশান্ত বিশ্বাস ও ফিরোজ ইফতেখার।


সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাক্তার আতিক বিশ্বাসের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা কলাকেন্দ্রের সভাপতি ইকবাল মিয়া, সাংবাদিক শরিফুল ইসলাম রোকন, সাংবাদিক শাওন, আলমডাঙ্গা প্রেসক্লাব সভাপতি বশিরুল আলম, স্বেচ্ছাসেবক দল নেতা সাংস্কৃতিক ব্যক্তিত্ব এমদাদ হোসেন, জাসাস নেতা মিজানুর রহমান, মঞ্জু, সঙ্গীত শিল্পী পান্না মাস্টার প্রমুখ।


আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির আয়োজনে অনুষ্ঠিত ওই বিমুগ্ধকর আয়োজনের সার্বিক সহযোগিতা করে আলমডাঙ্গা পৌরসভা ও চ্যানেল ডিও’র চেয়ারম্যান মোহাম্মদ হাসিবুল হক লিপু।


বৃষ্টির বিঘ্ন পেরিয়ে সূর্যের হাসিতে যে সুরের আসর জমে উঠেছিল—সেই বিকেলে থেকে রাত অবধি আলমডাঙ্গা যেন আর কেবল একটি জনপদ ছিল না; এটি হয়ে উঠেছিল আত্মার এক উজ্জ্বল ঠিকানা, যেখানে সুরে সুরে মানুষ খুঁজেছে নিজেরই গভীরতম রূপ।


সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

১৭ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

১৭ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

২৭ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৫ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।